ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে অ্যান্টিগা টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে উঠে এল ভারত। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের এই লড়াই দু'বছর ধরে চলবে।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে অ্যান্টিগা টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে উঠে এল ভারত। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের এই লড়াই দু'বছর ধরে চলবে। যার অভিযান ম্যাচেই বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নিয়ে ৬০ পয়েন্ট তুলে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি।

-
-
-
-
-
-
-
-
-
-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন কোন দল অভিযান শুরু করেছে
এই মুহূর্তে মোট ছটি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথম দুই দল হিসেবে এই টুর্নামেন্ট শুরু করে। এজবাস্টনে অ্যাসেজ টেস্ট সিরিজ দিয়ে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
এরপর শ্রীলঙ্কার মাটিতে নিউজিল্যান্ড ম্যাচ খেলেছে। গত সপ্তাহে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
পয়েন্ট টেবিল
১) ভারত- ১ ম্যাচ খেলে ১টিতে জিতে, সংগ্রহ ৬০ পয়েন্ট
২) শ্রীলঙ্কা-১ ম্যাচ খেলে ১টিতে জিতে, সংগ্রহ ৬০ পয়েন্ট
৩) অস্ট্রেলিয়া-৩ ম্যাচ খেলে ১টি জয়, ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৪) ইংল্যান্ড- ৩ ম্যাচ খেলে ১টি জয়, ১টি ড্র, সংগ্রহ ৩২ পয়েন্ট
৫) নিউজিল্যান্ড- ১ ম্যাচ খেলে ১টি হেরে, সংগ্রহ ০
৬) ওয়েস্ট ইন্ডিজ- ১ ম্যাচ খেলে ১টি হেরে, সংগ্রহ ০

যে দলগুলি এখনও অভিযান শুরু করেনি
বিশ্বের নয় দলের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অভিযান শুরু করেনি তিন দল। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তান এখনও এই মেগা টুর্নামেন্টে অভিযান শুরু করেনি।












Click it and Unblock the Notifications