আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে, ঘোষিত দিনক্ষণ, দৌড়ে কোন চারটি দল?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লন্ডনের ওভালে হবে জুনের ৭ তারিখ থেকে। ১২ তারিখ রিজার্ভ ডে। ফাইনালে ওঠার লড়াইয়ে কোন চারটি দল রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের ওভালে। জুনের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত। ১২ জুন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে খেতাব জিতেছিল নিউজিল্যান্ড।

ফাইনালে ফেভারিট ভারত-অস্ট্রেলিয়া

ফাইনালে ফেভারিট ভারত-অস্ট্রেলিয়া

২০২১ থেকে ২০২৩ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে ফাইনালে ওঠার ক্ষেত্রে ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারত। এ ছাড়া শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দৌড়ে রয়েছে। অস্ট্রেলিয়ার সাফল্যের শতকরা হার ৭৫.৫৬ শতাংশ, পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে প্যাট কামিন্সের দল। তার পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, রোহিত শর্মার দলের সাফল্যের হার ৫৮.৯৩ শতাংশ। কাল থেকে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে ফাইনাল কারা খেলবে।

আত্মবিশ্বাসী কামিন্স

আত্মবিশ্বাসী কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ফাইনাল খেলার সম্ভাবনা আমাদের সকলের কাছে বড় অনুপ্রেরণার বিষয়। বিশেষ করে গতবার আমরা ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারিনি। ওভালের মতো নিরপেক্ষ জায়গায় ফাইনালটি হচ্ছে, এটি ফাইনালিস্ট দলগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১২ মাস ধরে আমরা যেভাবে খেলছি তাতে ফাইনালে ওঠার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। ফাইনালে উঠলে সেটি আমাদের প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের কাছে এতদিন ভালো খেলার বড় পুরস্কার হবে।

রোহিতের চোখ ট্রফিতে

রোহিতের চোখ ট্রফিতে

ভারত অধিনায়ক রোহিত শর্মার কথায়, ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেতৃত্ব দিতে পারা সত্যিই স্পেশ্যাল। এই প্রতিযোগিতা চলাকালীন আমাদের খেলা উন্নত হয়েছে। এবার জুন মাসে আমরা ট্রফি (Mace) নিজেদের দখলে নিতে চাই। যদিও তার আগে আমাদের শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে। টেস্ট ক্রিকেটে অনেক নাটকীয় ঘটনা ঘটে। তেমন আরও অনেক কিছুই ঘটতে পারে। তবে আমরা ফাইনালে ওঠার সম্ভাবনা দেখে সত্যিই উত্তেজিত। আশা করি, চলতি বছর আমরা ইতিহাস গড়তে পারব।

দৌড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা

দৌড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা

পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, তাদের সাফল্যের হার ৫৩.৩৩ শতাংশ, চারে দক্ষিণ আফ্রিকা (৪৮.৭২ শতাংশ)। শ্রীলঙ্কার দুটি টেস্ট বাকি নিউজিল্যান্ড সফরে। দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে আশাপ্রকাশ করেছেন। প্রোটিয়াদের টেস্ট সিরিজ শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে। মার্চের ৯ তারিখ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে শ্রীলঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+