আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমজমাট, কে দাঁড়িয়ে কোথায়?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছর। টেস্টের বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। বড় অঘটন না ঘটলে অজিরা ফাইনাল খেলছেই। তাদের প্রতিপক্ষ কে হবে, সেদিকেই এখন সকলের নজর। ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারার ফলে কাজ কঠিন হয়ে গিয়েছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা ও ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে আছে ভালো জায়গায়।

অস্ট্রেলিয়া ফাইনালের দোরগোড়ায়

অস্ট্রেলিয়া ফাইনালের দোরগোড়ায়

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। সাফল্যের হার শতকরা ৭৫ শতাংশ। ফাইনালের টিকিট কনফার্ম করতে সামান্য কাজ বাকি। সামনে অস্ট্রেলিয়ার রয়েছে সাতটি টেস্ট ম্যাচ। সব কটিতেই হেরে গেলে তাদের জয়ের শতকরা হার নেমে আসবে ৪৭.৩৭-এ। অস্ট্রেলিয়া নিজেদের দেশে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে। যদি সব কটি টেস্টেই জিতে যায় তাহলে ভারতে চারটি টেস্টে পরাস্ত হলেও অজিদের সাফল্যের শতকরা হার থাকবে ৬৩.১৬ শতাংশে। সেক্ষেত্রে অন্তত অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে থাকবে পয়েন্ট তালিকায়। যদিও ভারতে পা রাখার আগেই অস্ট্রেলিয়া ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলতে পারে। একটি টেস্টে জিতলে এবং দুটি ড্র করলেই। সাতটি টেস্ট থেকে দরকার ২০ পয়েন্ট।

দৌড়ে দক্ষিণ আফ্রিকা

দৌড়ে দক্ষিণ আফ্রিকা

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট খেলার পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে খেলবে। যদি দেশের মাটিতে দুটি টেস্টেই দক্ষিণ আফ্রিকা জেতে এবং অস্ট্রেলিয়ায় সবগুলিতে হেরে যায় তাহলে তাদের সাফল্যের হার নেমে আসবে ৫৩.৩৩ শতাংশে। প্রোটিয়াদের সাফল্যের হার এখন ৬০ শতাংশ। অস্ট্রলিয়ায় যদি একটি টেস্ট জিতে ১-২ ব্যবধানে প্রোটিয়ারা পরাস্ত হয় এবং দেশের মাটিতে ২-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের সিরিজে হারিয়ে দেয় তাহলে দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার থাকবে ৬০ শতাংশে। ফাইনালে ওঠার সম্ভাবনাও থাকবে।

ভারতের সম্ভাবনা

ভারতের সম্ভাবনা

ভারত রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সাফল্যের শতকরা হার ৫২.০৮ শতাংশ। ভারত যদি বাকি ৬টি টেস্টেই জেতে তাহলে সাফল্যের হার পৌঁছে যাবে ৬৮.০৬ শতাংশে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ভারতে সব কটি টেস্ট হারলে রোহিত শর্মার দল দখলে নিতে পারবে পয়েন্ট তালিকার ১ নম্বর জায়গাটি। ভারত যদি পাঁচটি টেস্টে জেতে এবং একটিতে হারে তাহলে সাফল্যের হার থাকবে ৬২.৫ শতাংশে। কিন্তু যদি দুটি টেস্টে ভারত হেরে যায় তাহলে জয়ের হার চলে আসবে ৫৬.৯৪ শতাংশে। সেক্ষেত্রে ফাইনালে উঠতে তাকিয়ে থাকতে হবে অন্য দেশগুলির দিকে। ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতে পারে ৬টির মধ্যে তিনটি জিতলে এবং দুটি ড্র রাখলেই। দরকার ৪৪ পয়েন্ট।

নজরে বাকি দেশগুলি

নজরে বাকি দেশগুলি

পাকিস্তান দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে দুটি টেস্টে হারায় তাদের ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। বাবর আজমদের খেলা বাকি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট। ঘরের মাটিতে এই টেস্ট তিনটি জিতলে পাকিস্তানের সাফল্যের হার দাঁড়াবে ৫৪.৭৬ শতাংশে, যা তাদের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হবে না। শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিনে রয়েছে, সাফল্যের হার ৫৩.৩৩ শতাংশ। নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট বাকি। দুটি জিতলে শ্রীলঙ্কার সাফল্যের হার হবে ৬১.১১, সিরিজ ১-১ হলে তা কমে হবে ৫২.৭৮ শতাংশ। ফলে ফাইনালের দৌড়ে থাকতে হলে শ্রীলঙ্কাকে কিউয়িদের বিরুদ্ধে দুটি টেস্টেই জিততে হবে। ইংল্যান্ড ফাইনালে উঠতে পারবে না, বেন স্টোকসের নেতৃত্বে ৯টির মধ্যে ৮টি টেস্ট জেতা সত্ত্বেও। পাকিস্তানকে শেষ টেস্টে হারালে ইংল্যান্ড অভিযান শেষ করবে ৪৬.৯৭ শতাংশ সাফল্যের শতকরা হার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সর্বাধিক ৫০ শতাংশ ও নিউজিল্যান্ড ৪৮.৭২ শতাংশে শেষ করতে পারে সব কটি টেস্ট জিতলেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+