টি২০ বিশ্বকাপ: ভারত-পাক ম্যাচের আয়োজন করতে চায় না হিমাচল, ফাঁপড়ে বিসিসিআই

নয়াদিল্লি, ১ মার্চ : টি২০ বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষীত ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে শুরুতেই তৈরি হল জটিলতা। হিমাচল প্রদেশ জানিয়ে দিয়েছে ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারবে সরকার। আর তাতেই বিপত্তি। হিমাচল প্রদেশ সরকারের এহেন আচরণে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে বিসিসিআই। বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুর এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, খেলা নিয়ে রাজ্যের রাজনীতি করা উচিত নয়।

টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য

আগামী ১৯ মার্চ ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু তার আগেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লিখিতভাবে জানিয়েছেন খেলার জন্য নিরাপত্তা দিতে পারবে না রাজ্য সরকার। আর তার জেরেই ভারত-পাক ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

টি২০ বিশ্বকাপ: ভারত-পাক ম্যাচের আয়োজন করতে চায় না হিমাচল, ফাঁপড়ে বিসিসিআই

এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অনুরাগ ঠাকুর, যিনি বিজেপির লোকসভা সাংসদও বটে। ঠাকুর বলেন, এই ম্যাচের সময়সূচী আগেই রাজ্যকে জানানো হয়েছে, তখন কোনওরকম প্রতিক্রিয়া কেন জানানো হয়নি রাজ্যের তরফে।

ঠাকুরের কথায়, "বিশ্বকাপের ম্যাচগুলির এক বছর আগে ঠিক করা হয়েছে। স্থান ও সময়সূচী ছয় মাস আগেই জানানো হয়েছে। ইতিমধ্যে ম্যাচের জন্য টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে এইভাবে পিছিয়ে যাওয়াটা মোটেই সঠিক পদক্ষেপ নয়। "

শুধু তাই নয় রাজনীতির অভিযোগ তুলে ঠাকুর বলেন, "কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার স্পষ্টতই রাজনীতির খেলায় মেতেছেন। দক্ষিণ এশিয়া গেমসের সময় শতাধিক পাক অ্যাথলেটকে অসম সরকার নিরাপত্তা দিয়েছে। তাহলে হিমাচল সরকার কেন তা পারবে না।?"রাজ্য সরকারের এহেন আচরণ দেশের নাম খারাপ করবে বলেও মন্তব্য করেন ঠাকুর।

গতকালই বিসিসিআই-এর কাছে প্রস্তাবিত ম্যাচ বাতিল বা স্থানান্তর করার জন্য আবেদন জানিয়েছিল হিমাচল প্রদেশ রাজ্য সরকার। দলের তরফে দাবি করা হয়েছে,কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাতরা এবং ক্যাপ্টেন সৌরভ কালিয়া-সহ ভারতীয় সেনা জওয়ানদের একটা বড় অংশেরই বাড়ি কাংরায়। রাজ্য যদি পাকিস্তান দলের ম্যাচের আয়োজন করে তহে শহীদ পরিবারের ভাবাবেগে ধাক্কা লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+