ইডেনে হতে চলেছে ২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনাল : বিসিসিআই
মুম্বই, ২১ জুলাই : আগামী বছর অর্থাৎ ২০১৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানান, আগামী বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সময়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, বেঙ্গালুরু, চেন্নাই, মোহালি, নাগপুর, মুম্বই, দিল্লি, ধর্মশালাতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলা হলেও সবাইকে টপকে ফাইনালের দায়িত্ব পেয়েছে ক্রিকেটের নন্দনকানন।

এর আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল কলকাতায় হওয়ার কথা থাকলেও স্টেডিয়াম সংস্করণের কাজ চলায় তা অনুষ্ঠিত করা যায়নি। তবে এর আগে ১৯৮৭ সালের বিশ্বকাপ ফাইনাল ও ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনাল ইডেনে খেলা হয়েছিল।
এই প্রথম টি-২০ বিশ্বকাপের আসর বসবে ভারতে। ২০০৭ সালে উদ্বোধনী বছরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল।












Click it and Unblock the Notifications