সবকটি বিশ্বকাপ মিলিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ডের লিস্ট
১৯৭৫ থেকে শুরু করে এবার ২০১৫-র ফাইনাল মিলিয়ে ৭ বার বিশ্বকাপ ফাইনালে উঠে ৫ বার জিতল অস্ট্রেলিয়া। এতবার ফাইনালে ওঠা বা জেতার রেকর্ড আর কোনও দলের নেই। এরপর রয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি দলই দু'বার করে বিশ্বকাপ জিতেছে। ভারত ১৯৮৩ ও ২০১১ সালে এবং ক্যারিবিয়ানরা ১৯৭৫ ও ১৯৭৯ সালে। এছাড়া মোট ১১ টি বিশ্বকাপ সংস্করণের প্রায় প্রতিটিতেই আধিপত্য বজায় রেখেছে অস্ট্রেলিয়া।

আসুন একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড
- ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া
- ১৯৭৫ ও ১৯৯৬ সালে রানার্স আপ হয় অজিবাহিনী
- বিশ্বকাপে সবচেয়ে বেশি দলগত রানের ইনিংস খেলেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপেই ৪১৭/৬ রান করেন মাইকেল ক্লার্করা।
- সেই ম্যাচেই এক ইনিংসে সবচেয়ে বেশি রানের (২৭৫ রান) ব্যবধানে জেতার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।
- সবচেয়ে কম রানে জেতার রেকর্ডও অস্ট্রেলিয়ার দখলে। ১৯৮৭ ও ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে ১ রানে জেতে অজিরা।
- বিশ্বকাপে জেতার শতকরা হারও অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি (৭৫ শতাংশ)।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি জিতেছেও ক্যাঙারুর দেশই (৬১ টি ম্যাচ)।
- ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে ১১ টি করে ম্যাচ জিতে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
- এখনও পর্যন্ত মোট ২৫ টি ম্যাচ পরপর জিতে রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা সর্বাধিক ৭১ টি উইকেট নিয়েছেন বিশ্বকাপে।
- বিশ্বকাপে সেরা বোলিংয়েও এগিয়ে অজিরাই। নামিবিয়ার বিরুদ্ধে ২০০৩ সালে ১৫ রানে ৭ উইকেট নেন গ্লেন ম্যাকগ্রা।
- সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন রিকি পন্টিং (২৮ টি)।
- বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিকি পন্টিং (৪৬ টি)।
- অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচে নেমেছেন রিকি পন্টিং (২৯ টি)।
- অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচে জেতার রেকর্ডও তাঁরই দখলে। ৯২.৮৫ শতাংশ ম্যাচ জিতেছেন তিনি।
আরও পড়ুন : বিশ্বকাপের সব খবর












Click it and Unblock the Notifications