চোটের জেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন উইলিয়ামসন

বিশ্বকাপের বছরে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। চলতি বছরে একদিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই তার।আইপিএলে প্রথম ম্যাচে টাইটন্সের হয়ে ফিল্ডিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পান কিউয়ি তারকা ব্যাটসম্যান।

তার চোট এতটাই গুরুতর যে তরিঘড়ি দেশে ফিরে যান। চোট পরীক্ষা করার পর বড়সড় দুঃসংবাদ নিউজিল্যান্ড দলের জন্য। হাঁটুর চোট গুরুতর হওয়ায় চলতি বছরে মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই উইলিয়ামসনের। এরফলে বিশ্বকাপে তাকে ছাড়াই নামতে হবে ব্ল্যাক ক্যাপসদের।

কেন উইলিয়ামসন

আইপিএলের প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় লাফিয়ে উঠে বল বাঁচাতে যান উইলিয়ামসন। কিন্তু মাটিতে নামার সময় তার পা ঠিক মতো না থাকায় হাঁটুতে গুরুতর চোট পান। তার চোট যে গুরুতর সেটা মাঠে তার অভিব্যক্তি দেখেই বোঝা গিয়েছিল। সতীর্থদের কাঁধে ভর রেখে মাঠ ছেড়ে ছিলেন। এমনকি রীতিমতো ক্রাচে ভর করে তাকে দেশে ফিরতে হয়। চোট পাওয়ার পরই দ্রুত যাকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটন্স ফ্রাঞ্চাইজি। নিউজিল্যান্ড বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছিল , দেশে ফেরার পর তার চোটের জায়গা পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ করেই উইলিয়ামসনে চোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু উইলিয়ামসনের চোট যে এতটা গুরুত্ব আকার নিতে পারে তা ধারণা করা যায়নি।

এই মুহূর্তে তার হাঁটুর চারপাশের ফোলাভাব কমে গেলেও আগামী তিন সপ্তাহের মধ্যই অস্ত্রপচার করাতে হবে। এর জন্য প্রস্তুতি নিচ্ছেন উইলিয়ামসন। কিউয়ি তারকা ব্যাটসম্যান বলেন,'স্বাভাবিকভাবে এই ধরনের চোট সত্যিই খুব হতাশাজনক । আমার এখন লক্ষ্য অস্ত্রপ্রচার করিয়ে রিহ্যাব শুরু করা। কিন্তু এতে কিছুটা সময় লাগবে । আমি যাতে দ্রুত মাঠে ফিরতে পারি সেই চেষ্টাই করছি।'

kane williamson

তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের নেতৃত্বের ভার সামলাবেন টম লাথাম। আসন্ন পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি হবেন দলের অধিনায়ক। এমনকি বিশ্বকাপে তার নেতৃত্বে খেলতে নামতে পারে কিউয়িরা। উইলিয়ামসনের মতো নির্ভরযোগ্য ক্রিকেটার ছিটকে যাওয়ায় হতাশ নিউজিল্যান্ড শিবির। দলের কোচ গ্যারি স্টেড বলেন,' উইলিয়ামসন আমাদের দলে নির্ভরযোগ্য ক্রিকেটারই ক্রিকেটারই ছিল না একই সঙ্গে সব বিভাগের সমানভাবে নেতৃত্ব দিত। কঠিন সময় আমরা প্রত্যেকেই উইলিয়ামসনের পাশে আছি ।'

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৬১ টি একদিনের ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এর মধ্যে রয়েছে ১৩ টি শতরান । ফলে তার ছিটকে যাওয়া বিশ্বকাপের বড় ধাক্কা নিউজিল্যান্ডের জন্য।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+