সুর নরম পিসিবির! বিশ্বকাপে ভারত পাক ম্যাচ কবে? টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ কে?

আইপিএলের মধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্বকাপের। অক্টোবর নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে বসতে চলেছে আইসিসির মেগা আসর।ইতিমধ্যেই সূচি নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের মধ্যে চলছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। আইপিএল শেষ হওয়ার পরই বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারে আইসিসি।

তবে বিভিন্ন সূত্রে যে খবর উঠে আসছে তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই কাপযুদ্ধের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

1

আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করার পরিকল্পনা রয়েছে। এখানেই সবচেয়ে বেশি দর্শকাসন। কিন্তু এই স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলার বিষয়ে এখনও সবুজ সংকেত দেয়নি পিসিবি। সূত্রের খবর, আগামী ১৯ নভেম্বর এই স্টেডিয়ামেই ফাইনাল হবে বিশ্বকাপের। যদিও ফাইনালে উঠলে খেলার বিষয়ে আপত্তি নেই পাকিস্তানের।

ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ না খেলতে আসার হুমকি দিয়েও সুর নরম করতে বাধ্য হয়েছে পাকিস্তান। বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান।

এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়ে আসছে পিসিবি। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই শুরু হয় জটিলতা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন রামিজ রাজা। তিনি বলেছিলেন ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলে তাঁরাও এক দিনের বিশ্বকাপের সময় ভারতে দল পাঠাবেন না। পিসিবিতে ক্ষমতার হস্তান্তরের পর নাজম শেঠিও একই অবস্থান বজায় রেখেছিলেন।

2

বিগত কয়েক সপ্তাহ ধরেই এশিয়া কাপ নিয়ে সরগরম ক্রিকেট রাজনীতি। শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ধোপে টেকেনি পাকিস্তানের বিকল্প ভেন্যুর প্রস্তাব।পাক ভূমিতে এশিয়া কাপ না খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

বিসিসিআইয়ের মতো এই দুই দেশের ক্রিকেট বোর্ডও চাইছে না পাকিস্তানে আয়োজিত হোক এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট। ফলে পাকিস্তানে আর এই টুর্নামেন্ট হচ্ছে না।বিকল্প ভেন্যু হিসাবে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।

এশিয়া কাপ নিয়ে সংঘাতের মধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিযামে ম্যাচ খেলার বিষয়ে আপত্তি তোলে পিসিবি। কিন্তু চাপে পড়ে এখনও ভারতে খেলতে আসার বিষয়ে সুর নরম করেছে পিসিবি।

৩

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছিল, পাকিস্তান নাকি বিশ্বকাপের ম্যাচ কলকাতা বা চেন্নাইয়ে খেলতে আগ্রহী। সেখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশও পিসিবি করে আইসিসির কাছে। জল্পনা রয়েছে, পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরুতে হতে পারে। কলকাতাও রয়েছে এই তালিকায়।

তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। গতবারের দুই ফাইলালিস্ট ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপেরও বোধন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+