ICC World Cup: ভেন্যু পরিবর্তন নিয়ে পিসিবির দাবি খারিজ আইসিসি-বিসিসিআইয়ের

ভেন্যু পরিবর্তন নিয়ে পাক ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিল আইসিসি ও বিসিসিআই। আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ সহ বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু বদলের দাবি তুলে ছিল পিসিবি। কিন্তু সম্প্রতি বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে আলোচনায় বসেন বিসিসিআই-আইসিসি কর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে পাক ক্রিকেট বোর্ডের ভেন্যু বদল সংক্রান্ত কোনও দাবি মানা হবে না।

প্রস্তাবিত খসড়া সূচি অনুসারে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে পাকিস্তান খেলতে একেবারেই রাজি নয়। তারা শুরু থেকেই বলে এসেছে, গ্রুপ লিগের ম্যাচ তারা কোনও ভাবেই আমদাবাদে খেলবে না। তবে ফাইনালে উঠলে এই মাঠে খেলতে তাঁদের অসুবিধা নেই।সূত্রের খবর, পাক বোর্ড নাকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে ইডেনে খেলতে চায়।

পিসিবি

ভারত বনাম পাক ম্যাচের ভেন্যু ছাড়া, আরও দুটি ম্যাচের ভেন্যু নিয়ে প্রতিবেশী দেশের আপত্তি রয়েছে। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে পাক দলের খেলার কথা। এরপর ২৩ অক্টোবর চেন্নাইতে আফগানিস্তান ও ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। এই তিনটি ম্যাচ খেলে কলকাতায় আসবেন বাবর আজমরা।

বিসিসিআই

কিন্তু পিসিবি চাইছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অজিদের বিরুদ্ধে ম্যাচ খেলতে, আর আফগানদের বিরুদ্ধে তাঁদের পছন্দের মাঠ বেঙ্গালুরু চিন্নাস্বামী। শোনা যাচ্ছে পাক ক্রিকেট বোর্ড খসড়া সূচি নিয়ে একেবারেই খুশি নয়। তাঁরা আইসিসির কাছে আপত্তিও জানিয়েছে। কিন্তু বিসিসিআই-আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের পছন্দ অনুসারে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়।

চেন্নাই এবং বেঙ্গালুরু পাকিস্তানের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়েছে। পাশপাশি রয়েছে কলকাতার নামও। যদিও অতীতে ভেন্যু পরিবর্তনের ঘটনা রয়েছে। ২০১৬ সালে নিরাপত্তার কারণে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ধর্মশালা থেকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়েছিল।

পিসিবি

সূত্রের খবর আগামী সপ্তাহে বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+