ICC World Cup 2023: সূচি প্রকাশ বিশ্বকাপের, কোথায় হবে ভারত পাকিস্তান ম্যাচ?

ICC World Cup 2023: জল্পনার অবসান। সূচি প্রকাশ হল আইসিসি একদিনের বিশ্বকাপের। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করে দিল আইসিসি-বিসিসিআই। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০০ দিন, মঙ্গলবার সূচি ঘোষণার মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল একদিনের বিশ্বকাপের।

মুম্বইয়ে সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সিইও জিওফ অ্যালারডাউস এবং বিসিসিআই সচিব জয় শাহ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে একদিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচ হবে গতবারের দুই ফাইনালিস্টের মধ্যেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেই।

বিশ্বকাপ

কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজিত হবে। ১৯শে নভেম্বর ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। পিসিবির আপত্তি থাকলেও ভারত পাক মহারন হবে মোতেরাতেই। আগামী ১৫ অক্টোবর হবে এই মেগা ম্যাচ। বিগত কয়েক মাস ধরেই এই ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা চলছিল। তবে মঙ্গলবার আরব সাগরের তীরে সব জল্পনার অবসান হল। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে হবে এই মেগা ম্যাচ।

বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামছে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ হায়দরাবাদে। যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ৮ অক্টোবর, চেন্নাইতে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

প্রথমে ঠিক ছিল যে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে ম্যাচ দুটো আয়োজন করা হবে। কিন্তু, তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে মুম্বই এবং কলকাতাকে আয়োজন করা হবে। আগে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেখানে ২০১১ সালে জিতেছিল ভারত। ১৯৮৭ সালে বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল ইডেনে। ১৯৯৬ সালের বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল ইডেনে। তারপর ২৭ বছর পর একদিনের বিশ্বকাপের শেষচারের ম্যাচ হতে চলেছে ইডেনে।

ইডেন

সূচি ঘোষণার পরে বোর্ড সচিব জয় শাহ বলেন, '১২ বছর পর আবার ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর বসছে। এরআগে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও কোভিডের কারনে তা অন্যদেশে আয়োজন করতে হয়। একদিনের বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা আশাবাদী এই বিশ্বকাপের এই আলোচনার অবসান হবে।’

বোর্ড

আইসিসির সিইও বলেন, 'বিশ্বকাপের সঙ্গে আমাদের প্রত্যেকের শৈশের স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বকাপ মানেই আবেগ। এই বিশ্বকাপ অন্যমাত্রা তৈরি করবে আমরা আশাবাদী।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+