ICC World Cup 2023: ‘শত্রু দেশ’ বক্তব্য নিয়ে ইউটার্ন জাকা আশরফের, ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা পিসিবির
বিশ্বকাপ শুরুর আগেই ভারতকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পিসিবি প্রধান জাকা আশরফ। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে 'শত্রু দেশ' বলে উল্লেখ করে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পাক ক্রিকেট বোর্ডের প্রধানকে। এই পরিস্থিতিতে নিজের বক্তব্য নিয়ে ইউটার্ন করলেন পিসিবি প্রধান। ক্ষতে প্রলেপ দিতে বিবৃতি জারি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
শুক্রবার জাকা আশরফের একটি বক্তব্য প্রকাশ্যে এসে। পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সময়ই ভারতকে 'শত্রু দেশ' বলে মন্তব্য করেছিলেন জাকা আশরাফ। বেফাঁস এই কথা বলে সমালোচিত হন আশরফ।

আশরফ বলেছিলেন, 'নতুন চুক্তিতে ক্রিকেটারদের প্রতি আমরা ভালোবাসা দেখিয়েছি। আমাদের মতো খেলোয়াড়দের এত টাকা বেতন কেউ দেয়নি। আমাদের শত্রু দেশ (দুশমন মুল্ক)-এই হোক বা যেখানেই কোনও প্রতিযোগিতা খেলতে যাক, পাকিস্তান দলের মনোবল তুঙ্গে রাখাই আমাদের লক্ষ্য।'
বিতর্কের গভীরতা বুঝতে পেরেই আসরে নামে পিসিবি। একটি বিবৃতিতে এই প্রসঙ্গও বলা হয়েছে, 'যখনই ভারত-পাকিস্তান মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরফ আশা করেন, যেভাবে পাক দল হায়দরাবাদে ভালোবাসা পেয়েছে বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।'

দীর্ঘ সাত বছর পরে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান দল। হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজম-মহম্মদ রিজওয়ানরা। কিন্তু জাকা আশরফের এহেন মন্তব্য কিন্তু বিতর্কের সূত্রপাত হয়। অনেক ক্রিকেটভক্তই জাকার এমন মন্তব্য মেনে নিতে পারেননি। এমনকী পাকিস্তানের ক্রিকেটভক্তরাও সমালোচনা করেছেন তাদের বোর্ড কর্তার বক্তব্যকেই।
যদিও পাকিস্তান দলকে ভারতে দেওয়া অভ্যর্থনা নিয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ' পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য পাক ক্রিকেট বোর্ড ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।'
As Pakistanis, we condemn such statement that has been made by Zaka Ashraf. We genuinely appreciate the Indian fans for warmly welcoming our team. Cricket is a gentleman game. Love and peace across the border.#PakistanCricketTeam
— Maham Gillani (@DheetAfridian) September 28, 2023
pic.twitter.com/Y0JEZUaoQz
বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের বেতন নিয়ে অসন্তোষ চলছিল। শেষ মুহূর্তে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে পিসিবি। সেটাকে বড় করে দেখাতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন আশরফ। কিন্তু একবার বেঁফাস মন্তব্য করে ফেলার পর যতই বিবৃতি দিন, বিতর্ক কিন্তু থামছে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications