ICC World Cup 2023: ভারত-বাংলাদেশ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

ICC World Cup 2023: বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ। খাতায় কলমে, ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড। পুণে বরাবারই পয়মন্ত মাঠ টিম ইন্ডিয়ার জন্য। এই মাঠে বড় রানও উঠে। কিন্তু ম্যাচে কী ভিলেন হবে বৃষ্টি?

বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে বৃষ্টি কোন বাধার সৃষ্টি করেনি ভারতীয় দলের খেলায়। পুণেতে কিন্তু আবহাওয়া দপ্তর স্বস্তির খবর দিচ্ছে না। এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই কারণে ভারতের এই ম্যাচ নিয়ে চিন্তাও থাকছে। দুপুর থেকে আকাশ শুকনো থাকলেও সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভবনা আছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মত কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে।

ICC World Cup 2023: India Vs Bangladesh Match

মেগা এই ম্যাচে যে বিষয়টি একটু হলেও চিন্তায় রাখছে দুই দলকে তা হল পুণের আবহাওয়া। কারণ ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে পুণেতে। দিন ভর আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। এমনকী বৃহস্পতিবারও পুণেতে বৃষ্টির পূর্বভাস রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুসারে বৃহস্পতিবার পুণের তাপমাত্রা ২৩-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে ৫৪-৬৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বাতাসে আর্দ্রতা। ম্যাচ চলাকালীন ৬-১১ কিমি গতিবেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বারের বিশ্বকাপে পুণেতে আগে কোনও ম্যাচ হয়নি। বৃহস্পতিবারই সেখানে প্রথম ম্যাচ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সেই ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে খেলা হয়।একই ভাবে চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও।

ICC World Cup 2023: India Vs Bangladesh Match

এরআগে ভারতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য, গুয়াহাটির বর্ষাপাড়ায় বাতিল হয়ে গিয়েছিল ভারত ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। এবার দক্ষিণ ভারতে গিয়েও পিছু ছাড়েনি টিম ইন্ডিয়ার। তিরুবনন্তপুরমেও বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় নেদারল্যান্ডস-ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষ ২টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাংলা টাইগার্সদের। তবে ভারতের বিরুদ্ধে নামার আগে সবথেকে বেশি সংশয় আছে শাকিব আল হাসানের খেলা নিয়ে।

ICC World Cup 2023: India Vs Bangladesh Match

ভারতের কাছে এই ম্যাচ আবার শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াই। কারণ নিউজিল্যান্ড আফগা‌নদের হারিয়ে লিগ টেবলে শীর্ষস্থান‌ দখল করে নিয়েছে।চার ম্যাচের মধ্যেই চারটিতেই জয় পেল নিউজিল্যান্ড। তাদের রান রেট প্লাস ১.৯২৩। অন্যদিকে ৩ ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে ভারত। এক ম্যাচ কম খেলে ভারত ২ নম্বরে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+