ICC World Cup 2023:ভালো ফিল্ডিং করে সোনার পদক পাচ্ছেন বিরাট-রাহুলরা, বিসিসআইয়ের উদ্যোগের নেপথ্যের কারণ জানুন

চলতি একদিনের বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে। প্রতিটি ম্যাচ শেষেই সাজঘরে ঘোষিত হচ্ছে সেই ম্যাচের সেরা ফিল্ডারের ‌নাম, তাঁকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে সোনার মেডেল।কিন্তু জানেন কি কেন এই পুরস্কার দেওয়া হচ্ছে?

চলতি বিশ্বকাপে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রতি ম্যাচ শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়া হচ্ছে। বিসিসিআইয়ের এই উদ্যোগ ইতিমধ্যেই যথেষ্টই জনপ্রিয় হয়েছে। কি‌ন্তু এই পুরস্কার চালু করার নেপথ্যের কারণ কী? সেই বিষয়েই বিস্তারিত ব্যাখ্যাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট।একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চালু করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই।এরফলে পদকের লক্ষ্যে প্রত্যেক ক্রিকেটারই ফিল্ডিংয়ে অতিরিক্ত সচেতন যেমন হবে তেমনই ভালো ফিল্ডিংয়ে সচেষ্ট হবে।

ক্রিকেটাররা এই পদক জয়ের জন্য সচেষ্ট থাকবে। এরফলে ফিল্ডিংয়ের ক্ষেত্রে তাঁদের থেকে সহজেই সেরাটা বেরিয়ে আসবে। একইসঙ্গে নতুন এক ঐতিহ্যও চালু করল বিসিসিআই। কারণ ইতিপূর্বে বিশ্বের কোনও দলই এমন‌ উদ্যোগ নেয়নি। এরফলে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিসিসিআই।

ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও ভারতীয় ক্রিকেটাররা অতিরিক্ত শক্তি প্রয়োগ করছেন। কারণ ক্যাচ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ক্যাচই ম্যাচের রঙ অনেক সময় বদলে দিতে পারে। এখনও পর্যন্ত ভারতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যাবে বিশ্বকাপের প্রথম পাঁচটি ম্যাচে বেশকিছু গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর গলায় মেডেল পরিয়ে দিয়েছিলেন প্রথম ম্যাচের বিজয়ী বিরাট।তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠল কেএল রাহুলের হাতে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ক্যাচ নেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা। নিউজিল্যান্ড ম্যাচে এই পদক পান শ্রেয়স আইয়ার।


একইসঙ্গে পুরষ্কার ঘোষণাতেও থাকছে বিশেষ চমক। প্রতিটি ম্যাচ শেষে অভিনব উপায়ে ঘোষিত হচ্ছে পুরস্কার জয়ীর নাম। কখনও মাঠের জায়ান্ট স্ক্রীনে ফুটে উঠছে বিজয়ীর নাম আবার কখনও স্পাইডার ক্যাম থেকে নেমে আসছে পুরস্কার জয়ীর ‌নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+