ICC World Cup 2023: উদ্বোধনী ম্যাচে কেন নেই ভারত? ফাঁস হল সেই রহস্য
মঙ্গলবারই সূচি ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের। খসড়া সূচিতেই পড়েছে চূড়ান্ত সিলমোহর। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাবে একদিনের বিশ্বকাপ। প্রথম ম্যাচ হবে গতবারের দুই ফাইনালিস্টের মধ্যেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেই।
কিন্তু উদ্বোধনী ম্যাচে নেই ভারত। টিম ইন্ডিয়ার খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও তিন দিন। চেন্নাইয়ে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই হবে ভারতীয় দলের বিশ্বকাপের বোধন। এখন ক্রীড়ামোদীদের মনে প্রশ্ন আয়োজক দেশই যে কোনও বিশ্ব চ্যাম্পিয়শিপের প্রথম ম্যাচে অংশ নেয়। তাহলে ভারত ব্যাতিক্রম হল কেন? কেনই বা গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রাখা হল নিউজিল্যান্ডের? এই প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত ব্যাখ্যা।

আইসিসির নিয়মে উল্লেখ নেই চ্যাম্পিয়ন দলের খেলা দিয়েই বিশ্বকাপের সূচনা করতে হবে। ১৯৯২ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও, ১৯৯৬ সালে তাঁরা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেনি। একই ঘটনা ঘটেছিল ২০১৯ সালেও। পূর্বতন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের বোধনে অংশ ছিল না।

পাশাপাশি শনিবার একটি ম্যাচ রাখা হয়েছে। বেঙ্গালুরুতেই সেই ম্যাচটি ভারত খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। সপ্তাহের মাঝামাঝি দিনে তিনটি ম্যাচ খেলবে ভারত। ১১ অক্টোবর বুধবার দিল্লিতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে, বৃহস্পতিবার ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের। যোগ্যাতা অর্জনকারী দ্বিতীয় দলের বিরুদ্ধে ২ নভেম্বর বৃহস্পতিবার ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।













Click it and Unblock the Notifications