ICC World Cup 2023: বিশ্বকাপ জয়ের পরও উৎসবহীন অজিরা, কেন থমকে আছে কামিন্সদের সেলিব্রেশন? নেপথ্যে রয়েছে ভারত!
এক সপ্তাহ হয়ে গেল ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। কিন্তু প্যাট কামিন্সদের বিশ্বকাপ জয়ের কোনও রকম সেলিব্রেশনই হচ্ছে না অস্ট্রেলিয়াতে। ফুটবল হোক বা ক্রিকেট, সাধারণত বিশ্বকাপজয়ী দলকে নিয়ে গণ উন্মাদনা তৈরি হয় সংশ্লিষ্ট দেশে। অথচ ব্যতিক্রম যেন অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ট্রফি নিয়ে আগেই দেশে ফিরে গিয়েছেন অজি ক্রিকেটাররা।
কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও এখনও সমর্থকদের সামনে ট্রফি প্রদর্শন হয়নি এমনকি বিশ্বজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানও হয়নি। এরআগে যখনই বিশ্বকাপ জিতেছে তখনই খোলা বাসে সিডনির রাস্তায় নগর পরিক্রমা করেছে অস্ট্রেলিয়ানরা। চলতি বছরে কেন হল ব্যতিক্রম? শোনা যাচ্ছে অজিদের সেলিব্রেশনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতই!

ভারতের সঙ্গে টি২০ সিরিজ় খেলার পর স্মিথ, ম্যাক্সওয়েলেরা দেশে ফিরলে পুরো অস্ট্রেলিয়া একসঙ্গে বিশ্বজয়ের উত্সাবে সামিল হবে। কামিন্স-হেডদের জমকালো সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু গোটা দলের দেশে ফেরার অপেক্ষা। আগামী ৩ ডিসেম্বর শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। তারপরই হতে পারে এই অনুষ্ঠান।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে অজি ক্রিকেটার বলেছেন, 'কিছু ক্রিকেটার বিশাখাপত্তনমেই জয়ের উৎযাপন করেছেন, আমি ও মিচেল স্টার্ক মেলবোর্নে পরিকল্পনা করেছিলাম।তবে আমাদের একত্রিত হতে আরও কিছুদিন সময় লাগবে।'
৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও ঘরে তুলেছে অজিরা। আইসিসি ট্রফি জয় যেন জলভাত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ানদের কাছে। কিন্তু তা বলে সেলিব্রেশন হবে না তাই হয় নাকি।সিডনির রাস্তায় বিজয় উৎসবে মাততে তৈরি অজিরা। বড়দিনের আগে বড় সেলিব্রেশন হতে চলেছে ডনের দেশে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications