ICC World Cup 2023: ২০১১ সালে মিলেছিল তাঁর ভবিষ্যদ্বাণী, এবার সেই জ্যোতিষীর বিশ্বকাপ গণনার ফল জানুন
প্রতীক্ষা পর্বের অবসান হয়ে শুরু হয়ে গিয়েছে আইসিসি বিশ্বকাপ। ইতিমধ্যেই বস দল একটি করে ম্যাচও খেলে ফেলেছে। এমনকি কয়েকটি দল দুটিও ম্যাচে নামে নেমে পড়েছে। ২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ইতিমধ্যেই গত রবিবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। বুধবার দিল্লিতে তাঁরা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।
১০ বছর আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলকে নিয়ে এইবার প্রত্যাশার পারদ তুঙ্গে। ঘরের মাঠে রোহিতদের হাতে কাপ দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রাক্তন ক্রিকেটারদের বিশ্লেষণেও এবার হট ফেভারিট মেন ইন ব্লু। শুধু ক্রিকেট বিশ্লেষকরাই নয় জ্যোতিষের গণনাও হাসি ফোটাবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে। প্রখ্যাত জ্যোতিষী অনিরুদ্ধ কুমার মিশ্রের গণনার ফল কিন্তু রোহিতদের পক্ষেই।

প্রখ্যাত এই জ্যোতিষী সমাজমাধ্যমে লিখেছন, 'এইবার আবার, চলতি বিশ্বকাপের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করার অনুরোধে আমি প্লাবিত হচ্ছি। যদিও আমি আগেই স্পষ্ট করে দিয়েছিলাম যে আমি এই বিশ্বকাপের জন্য কোনও ভবিষ্যদ্বাণী করব না, এত বেশি অনুরোধের কারণে, আমি একটি ব্যতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছি এবং বিশ্বকাপের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করেছি। আমার গণনা অনুযায়ী, ভারত এবার বিশ্বকাপ জিততে চলেছে।
Much before coming to Twitter, I predicted in 2011, about 1.5 months before the final of the Cricket World Cup that India would win the World Cup.
— Anirudh Kumar Mishra (Astrologer) (@Anirudh_Astro) October 4, 2023
Now again, I am being flooded with requests of predicting the winner of the upcoming world cup. Although I have made it clear that I… pic.twitter.com/cID9paRHjg
বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো তাঁর বৈজ্ঞানিক পরিসংখ্যানও তুলে ধরে গগনা করেছেন কে হবেন চলতি বিশ্বকাপের বিজয়ী অধিনায়ক। সাম্প্রতিক সময়ে খেলা সংক্রান্ত গ্রিনস্টোন লোবোর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই মিলেছে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপে যে মেসির আর্জেন্টিনা জিতবে তা আগেই জানিয়েছিলেন লোবো।
শুধু ২০২১ সাল থেক আন্তর্জাতিক ট্রফি জয়ের ক্ষেত্রে মেসির ভাগ্য বদলাতে চলেছে তাও জানিয়েছিলেন গ্রিনস্টোন লোবো। ১৯৮৭ সালেই জন্মেছেন মেসিও। ফলে এবার বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্মসাল হবে ১৯৮৭।
চলতি বিশ্বকাপে জয়ী অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম উল্লেখ করেন প্রখ্যাত এই জ্যোতিষী। অর্থ্যাত এবার কিন্ত জ্যোতিষীদের বেশিরভাগের গণনায় উঠে আসছে সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসাবে ভারতের নাম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications