ICC World Cup 2023: গ্রুপ পর্ব শেষে জোর টক্কর বিরাট-ডি ককের, সর্বাধিক রানের তালিকায় আছেন কোন ভারতীয়রা?
বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষ। ইতিমধ্যেই বিদায় নিয়েছে ছয় দল। আগামী বুধবার থেকে চার দলের মধ্যে শুরু হবে নক আউট পর্ব। বর্তমানে দর্শকরা মাঠে আসেন চার-ছক্কার বন্যা দেখতে। গ্রুপ পর্বে ক্রিকেটপ্রেমীদের সেই প্রত্যাশা পূরণ করেছেন ব্যাটসম্যানরা।বিরাট কোহলি থেকে কুইন্টন ডি কক, ব্যাট হাতে ঝড় তুলেছেন একাধিক ব্যাটাররা।
গ্রুপ পর্ব শেষে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় আছেন কোন ব্যাটসম্যানরা? বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম নয় ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকাতে আছেন বিরাট কোহলি, ডি কক, রোহিত শর্মা। এমননকি নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করে এই তালিকাতে ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ারও। কে আছেন কত নম্বরে? সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তালিকায় তৃতীয় স্থানে আছেন রাচিন রবীন্দ্র। কিউয়ি তারকার রান সংখ্যা ৫৬৫। তাঁর শতরানের সংখ্যা ৩। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে নজর কেড়েছেন কিউয়ি এই ব্যাটসম্যান। একাধিক রেকর্ডও ভেঙেছেন। সেমির ম্যাচে ভারতীয় বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হবে দ্রুত রাচিনকে ফেরানো।
৫০৩ রান করে তালিকায় চতুর্থ নাম রোহিত শর্মা। রবিবার ডাচদের বিরুদ্ধে ৬১ রানের ইনিংসের সৌজন্যে নয় ম্যাচে শেষে রোহিতের রান সংখ্যা ৫০৩। একটি সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি করেছেন হিটম্যান। সচিন-সৌরভের একাধিক রেকর্ডও ভেঙেছেন রোহিত। এবার সেমিফাইনালেও তাঁর থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। ভালো শুরু করেও শেষ কয়েকটি ম্যাচে শতরান আসেনি তাঁর ব্যাট থেকে।
পাঁচ নম্বরে আছেন ডেভিড ওয়ার্নার, তাঁর রান সংখ্যা ৪৯৯। তালিকায় ছয় নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডুসেন, তাঁর রান সংখ্যা ৪৪২।বাংলাদেশের বিরুদ্ধে ১৭৭ রান করে এই তালিকাতে যুক্ত হয়েছেন মিচেল মার্শও। তাঁর বর্তমানে রান সংখ্যা ৪২৬। আট নম্বরে আছেন শ্রেয়স আইয়ার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করেছেন। ৯ ম্যাচে তাঁর রান সংখ্যা ৪২১।
নিউজিল্যান্ড ব্যাটসম্যান মিচেল আছেন নয় নম্বরে তাঁর রান ৪১৮, ১০ নম্বরে আছেন দায়িদ মালান তাঁর রান ৪০৪।ফলে এবার সোনার ব্যাটের লড়াই কিন্ত জমে উঠেছে।












Click it and Unblock the Notifications