ICC World Cup 2023: বুমরাহ-শামিদের সঙ্গে এবার লড়াইয়ে জাদেজাও, সর্বাধিক উইকেট শিকারিদের দৌড়ে আছেন কারা?

রোহিত-বিরাট-শ্রেয়স আইয়ারদের ব্যাটিং তো আছেই, সঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় দলের সাফল্যের নেপথ্যে রয়েছে পেসারদের দুরন্ত পারফরম্যান্স। বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে সুযোগ পাচ্ছিলে‌ন না শামি। কিন্তু হার্দিক ছিটকে যেতেই সুযোগ পান বঙ্গ পেসার। ফলে শামি-সিরাজ-বুমরাহ জুটিতে আরও ধারাল হয়েছে ভারতীয় দলের পেস অ্যাটাক।সেইসঙ্গে কুলদীপ-জাদেজার স্পিনের ঘূর্ণিতো আছেই।

ভারতীয় বোলাররা নিজেদের মধ্যেই যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তকমা নেওয়ার জন্য। শামি-বুমরার সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছেন‌ জাদেজাও। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় ঢুকে পড়লেন ভারতীয় এই অল রাউন্ডার।

 ICC World Cup 2023

রবিবার ইডে‌নে ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ২৯ রান এবং বোলিংয়েও ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট।এই ম্যাচে একে একে নিলেন বাভুমা, মারক্রাম, ক্লাসেন, মিলার, ইয়েনসেনের উইকেট। সর্বাধিক উইকেট শিকারি হয়ে ওঠার দৌড়েও উঠে এলেন জাড্ডু। ৫ উইকেট পেয়ে মোট ১৪ উইকেট নিয়ে তালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন জাড্ডু।

এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। এরপর রয়েছেন দিলশান। তাঁর দখলে ১৮ উইকেট। মার্কো জানসেন পেয়েছেন ১৭ উইকেট। ভারতের শামির দখলে ১৬ উইকেট। তিনি রয়েছেন ৪ নম্বরে। জাদেজার মতোই মতোই ১৪ টি উইকেট মিচেল স্যান্টনার ও গেরাল্ড কোয়েত্জের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুই বোলার যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছেন।

প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন শামি। যার ফলে চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে ভারতীয় পেসারের। ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে আছেন শামিই। তারপর রয়েছেন বুমরাহ। তাঁর দখলে ১৫ উইকেট। তৃতীয় স্থানে আছেন জাদেজা। চতুর্থ স্থানে কুলদীপ, তাঁর দখলে ১২ উইকেট। ১০ উইকেট পেয়েছেন সিরাজও।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিশ্বকাপে ভারতের আট ম্যাচ জয়ের নেপথ্যে রয়েছে পেসারদের অনবদ্য পারফরম্যান্স। ভারতীয় দলে যতই কুলদীপ-জাদেজার মতো স্পি‌নাররা থাক, শুরুতেই বিপক্ষ দলের উপর আঘাত হানার দায়িত্বটা থাকে পেসারদেরই।সেটা সফল ভাবেই করছেন সিরাজ-বুমরাহরা।

নিজের ভূমিকা সম্পর্কে জাদেজা বলেন,''অলরাউন্ডারের ভূমিকা এমনই হয়। কঠিন পরিস্থিতিতে ৩০-৪০ রান করা আর যখন বিপক্ষ ব্যাটসম্যানরা জুটি গড়ছে, তখন কয়েকটা উইকেট তোলা। যাতে খেলা ঘুরে যায়। সেই চেষ্টাই করি।'' জাদেজাকে গতকাল ম্যাচ শেষে বিগ ম্যাচ উইনার বলেন রোহিতও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+