ICC World Cup 2023: পরপর চারবার বিশ্বকাপের শেষ চারে ভারত, টানা সেমিফাইনাল খেলার নিরিখে শীর্ষে কারা?
দীপাবলির উৎসবে মেতেছে গোটা দেশ, একইসঙ্গে শেষ প্রহরের দিকে এগোচ্ছে ক্রিকেট কার্নিভালও। গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচ। আগামী সপ্তাহে রয়েছে জোড়া সেমিফাইনাল। কাপযুদ্ধের সুপার সেমিতে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
২০১১ সাল থেকে টানা চারবার বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিয়েছে ভারত। এখনও পর্যন্ত সবথেকে বেশিবার সেমিফাইনােলে অংশ নেওয়া দুই দল হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপ নিয়ে এই দুই দল ৯বার শেষচারের টিকিট পেয়েছে। কিন্তু জানেন কী বিশ্বকাপের সেমিতে একটানা সবথেকে বেশিবার খেলার নজির রয়েছে কোন দলের? সেই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এবার দেখা যাক নিউজিল্যান্ডের পরিসংখ্যানের দিকে। ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা পাঁচবার বিশ্বকাপের শেষচারের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করে দিয়েছে কিউয়িরা। ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯। এরমধ্যে ফাইনালে উঠেছে ২০১৫ এবং ২০১৯ সালে। বাকি বছরগুলি শেষচার থেকেই বিদায় নিতে হয় নিউজিল্যান্ডকে। এছাড়াও কিউয়িরা সেমিফাইনাল খেলেছিল ১৯৭৫, ১৯৭৯, ১৯৯২, ১৯৯৯ সালে। ফলে বিশ্বকাপের নক আউট খেলার ক্ষেত্রে নিউজিল্যান্ডের পরিসংখ্যান বেশ চমকপ্রদ।
IND vs NED, World Cup 2023: ভারতের নিয়মরক্ষার ম্যাচে নজর বাংলাদেশের, নেপথ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্ক?
এবার আসা যাক ভারতের দিকে। ২০২৩ সাল ধরলে ভারত বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পেয়েছে আটবার। ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৬, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯, ২০২৩। এরমধ্যে টানা চার বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে ভারতও। ২০১১ সালে চ্যাম্পিয়ন হলেও ২০১৫ এবং ২০১৯ সালে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় ভারতকে।
ভারতের মতো টানা চার বার সেমিফাইনাল খেলার নজির আছে পাকিস্তানেরও। ১৯৭৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা চারবার সেমিফাইনাল খেলে পাক দল। এরমধ্যে প্রথম তিন বার সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের দল। ওয়েস্ট ইন্ডিজ টানা তিনবার বিশ্বকাপের সেমিতে খেলে। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩। তিনবারই তাঁরা ফাইনাল খেলে। প্রথম দুইবর চ্যাম্পিয়নও হয়।
আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ভারতের। ১৬ নভেম্বর ইডেনেই দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই দুই সেমিৱফাইনালের বিজয়ী দল আগামী ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে ফাইনাল ম্যাচ খেলতে নামবে।












Click it and Unblock the Notifications