ICC World Cup 2023: সচিনের রেকর্ড অক্ষত, বিশ্বকাপে দ্রুততম ৪০০ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় কারা?
বিশ্বকাপ মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। পুরানোদের রেকর্ড ভেঙে সেই তালিকায় নাম তুলে নেন নতুনরা। চলতি একদিনের বিশ্বকাপের শুরুর পর থেকেই একের পর এক নজির গড়ছেন বিরাট-রোহিতরা। কিন্তু মঙ্গলবারের ম্যাচের পরে তাঁদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কুইন্টন ডি কক। বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে ৪০০ রানের গণ্ডি পার করেছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।
কিন্তু বিশ্বকাপের ইতিহাসে দ্রুত ৪০০ রান করার নজির রয়েছে কোনও ব্যাটসম্যানদের? তালিকায় ডি কক ছাড়াও নাম আছে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা শাকিব আল হাসানদের। একদিনের বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৪০০ রান করা ব্যাটসম্যানদের তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তালিকায় তৃতীয় স্থানে কেন উইলিয়ামসন। ২০১৯ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে করেছিলেন ৪০০ রান। ১০ ম্যাচে তাঁর মোট রান ছিল ৫৭৮।১৯৯৬ সালের বিশ্বকাপে মার্ক ওয়াও ৫ ম্যাচেই ৪০০ রান করে ফেলেন। ২০১৯ সালের বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন শাকিব আল হাসান। ৫ ম্যাচেও তিনিও ৪০০ রান করেন।৮ ম্যাচে শাকিব করেছিলেন ৬০৬ রান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে নিজের প্রথম শতরানটি পান কুইন্টন ডি কক। দিল্লিতে করেছিলেন ১০০ রান। এর পরের ম্যাচেই লখনউয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়া তারকা ১০৯ রান করেন। ডাচদের বিরুদ্ধে ম্যাচে ২০ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ফের শতরান পেলেন।













Click it and Unblock the Notifications