Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: অধিনায়ক রোহিতের পরিসংখ্যান চমকপ্রদ, নেতৃত্বের সাফল্যের রহস্য ফাঁস করলেন হিটম্যান

আইপিএলের মঞ্চে অধিনায়ক রোহিতের সাফল্য আকাশছোঁয়া। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে সব ফর্ম্যাটেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হিটম্যানের কাঁধে। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও রোহিতের সাফল্য কম নয়। এরআগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ জিতিয়েছেন। আর স্থায়ী দলনেতা হিসেবেও রোহিতের পরিসংখ্যান চমকপ্রদ।

বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু।আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থা‌নে আছে দক্ষিণ আফ্রিকা। ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে ‌নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম পাঁচ ম্যাচেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কাপ জয়ের স্বপ্নকে উস্কে দিয়েছে দেশবাসীর, সেইসঙ্গে প্রত্যাশা আরও বাড়াচ্ছে অধিনায়ক রোহিতের ট্রফি ভাগ্য।

 ICC World Cup 2023

একদিনের ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হিটম্যান। জিতেছেন ২৭টি ম্যাচ। হেরেছেন ৯টি ম্যাচে। ২০২৩ সালে অধিনায়ক হিসেবে জিতেছেন এশিয়া কাপ। এখানেই শেষ নয় এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছ ভারত রোহিতের নেতৃত্বে। এমনকি সবথেকে বেশি রানে এবং সবথেকে বেশি উইকেটে জয়ের নজিরও রোহিতের পকেটে।

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে রোহিতের নেতৃত্বে জয় পেয়েছে ভারত। ২০১৯ সালের মতোই ২০২৩ সালের বিশ্বকাপও হচ্ছে রাউন্ড রবিন ফর্ম্যাটে। অর্থ্যাতে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গেই খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ৯টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চার দলই সেমিফাইনালে জায়গা করে নেবে।

 ICC World Cup 2023

মাঠে অতিরিক্ত আগ্রাসন নেই, ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন। ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনতে সিদ্ধহস্ত। রোহিতের অধিনায়কত্বই কাপ জয়ের স্বপ্নকে আরও উস্কে দিচ্ছে। কিন্তু সবে মাত্র ৫ ম্যাচ হয়েছে। কাপ এখনও অনেক দূরে। তাই সাবধানী ভারত অধি‌নায়কও।

অধিনায়কত্বের প্রসঙ্গে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে রোহিত বলেন, 'আমি মনে করি যখন খেলোয়াড়দের পরিচালনার প্রসঙ্গ আসে, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ব্যক্তিটি এবং তাঁদের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারা, সেই নির্দিষ্ট ব্যক্তির পছন্দ এবং অপছন্দগুলি কী সেটা সঠিকভাবে জানা। কারণ এটা দলগত খেলা। এখানে কেবল এক বা দুই ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির জন্য তা সীমাবদ্ধ থাকে না।'

 ICC World Cup 2023

রোহিত কি পারবেন কপিল-ধোনির সঙ্গে এক আস‌নে বসতে? উত্তর দেবে সময়ই।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+