ICC World Cup 2023: টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতাতে পারেন শাকিব! ২০১১ সালেও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা
শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ইতিমধ্যেই গত রবিবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।১০ বছর আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলকে নিয়ে এইবার প্রত্যাশার পারদ তুঙ্গে। ঘরের মাঠে রোহিতদের হাতে কাপ দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
২০১১ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির পর এবার কী রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিশ্বকাপ মানে শুধু ম্যাচে জয় পরাজয় নয়। মেগা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে নানান পরিসংখ্যান, রেকর্ড সঙ্গে সংস্কারও।
সবকিছর মতোই ক্রিকেটও একটা বিজ্ঞাণ, যেখানে জয়ের জন্য রণকৌশল, ফিটনেস, ভালো পারফরম্যান্স জরুরি। কিন্তু সবকিছুর উর্ধ্বে জড়িয়ে থাকে মানুষের আবেগ। সেই আবেগে মিশে থাকে সংস্কারও। কাকতালীয় হলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রং কানেকশন বলা ভালো বাংলাদেশী যোগ। নিশ্চই অবাক হচ্ছেন? হওয়াই কথা। ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে বাংলাদেশের কি বিষয়ে যোগ থাকতে পারে?

উত্তরটা শাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ খেলছেন পদ্মাপারের এই অল রাউন্ডার। ২০০৭, ২০১৫, ২০১৯ এই তিনটি সালে শাকিব বিশ্বকাপে খেলেছেন ক্রিকেটার হিসেবে। কিন্তু ২০১১ সালে দলকে নেতৃত্বদেন। সেই বছর ভারত বিশ্বকাপ জিতেছিল। চলতি বিশ্বকাপেও টাইগার বাহিনির নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শাবিকই। তাহলে কী ২০১১ সালের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরেও।
২০১১ সালের মতোই চলতি বছরেও ভারত বিশ্বকাপ খেলতে ঘরের মাঠে। ইতিমধ্যেই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মতো কঠিন দলকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications