ICC World Cup 2023:১২ বছর পর বিশ্বকাপ জিতবে ভারত? বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেই বিরাট ইঙ্গিত দি‌লেন কোহলি

২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ১০ বছর আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলকে নিয়ে এইবার প্রত্যাশার পারদ তুঙ্গে। ঘরের মাঠে রোহিতদের হাতে কাপ দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রাক্তন ক্রিকেটারদের বিশ্লেষণেও এবার হট ফেভারিট মেন ইন ব্লু। প্রথম চারটি ম্যাচের ফলাফলও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও বাড়িয়েছে।

ধোনির পর এবার কী রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিশ্বকাপ মানে শুধু ম্যাচে জয় পরাজয় নয়। মেগা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে নানান পরিসংখ্যান, রেকর্ড সঙ্গে সংস্কারও। কাকতালীয় হলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বং কানেকশন বলা ভালো বাংলাদেশী যোগ।

ICC World Cup 2023

চলতি বছর ঘরের মাঠে তৃতীয়বার বিশ্বকাপ জিতবে ভারত? টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের সঙ্গে ইঙ্গিত দিচ্ছে কোহ‌লির ব্যাট। শুধু ব্যাট হাতে রান করেই নয়, একইসঙ্গে আরও একটি বিষয়ে কাপ জয়ের আশার আলো দেখাচ্ছেন বিরাট। ২০১১ সালে বিরাট বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, ভারত সেবার বিশ্বকাপ জিতেছিল। আরও একবার বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।

২০১৫ এবং ২০১৯ সালে দুইবারই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে রান পাননি কোহলি। ২০১৫ সালে ৩ এবং ২০১৯ সালে ২৬ রান করেছিলেন। তবে ২০২৩ সালে ফের ২০১১-র পুনরাবৃত্তি হল। বিরাটের বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পরই শুরু হয়েছে জল্পনা ও সমীকরণ।

ICC World Cup 2023

সবকিছর মতোই ক্রিকেটও একটা বিজ্ঞাণ, যেখানে জয়ের জন্য রণকৌশল, ফিটনেস, ভালো পারফরম্যান্স জরুরি। কিন্তু সবকিছুর উর্ধ্বে জড়িয়ে থাকে মানুষের আবেগ। সেই আবেগে মিশে থাকে সংস্কারও। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

অন্যদিকে আরও একটি রেকর্ড গড়েছেন কোহলি। ১০০-রর বেশি কম বল খেলে শতরান করার নিরিখেও শীর্ষে আছেন কোহলি। বিরাট একদিনের ক্রিকেটে ৮৪টির মধ্যে ৩৩টি সেঞ্চুরি করেছেন একশোটির কম বল খেলে।এবি ডিভিলিয়ার্স ২৫টি শতরান করেছেন ২৫টিই একশোর কম বল খেলে।সচিন তেন্ডুলকর ৪৯টির মধ্যে ২৪টি করেছেন ১০০-র কম বল খেলে।রোহিত শর্মা ৩২টির মধ্যে ২১টি সেঞ্চুরি করেছেন ১০০-র কম বল খেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+