Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: রোহিত-বিরাটের হাত ধরে মনোবল বাড়ালেন মোদী! ভারত ভালো জায়গাতেই, মত আক্রমের

ICC World Cup 2023: বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বের ১ নম্বর ওডিআই দলকে সব বিভাগে টেক্কা দিয়ে ষষ্ঠবারের জন্য খেতাব ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।

যদিও বিশ্বকাপে রোহিত শর্মার দলের পারফরম্যান্সের খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম জানিয়ে দিলেন, দলগতভাবে ভালো জায়গাতেই রয়েছে মেন ইন ব্লু।

ICC World Cup 2023: রোহিত-বিরাটের হাত ধরে মনোবল বাড়ালেন মোদী!

আক্রম পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেন, অবশ্যই ফাইনালে হেরে ভারতীয় দল বিধ্বস্ত। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। বিশ্বকাপে ভারতের একটাই খারাপ দিন গেল, সেটাই ফাইনালে। ভারতে ক্রিকেটের যা পরিকাঠামো, ক্রিকেটাররা যা অর্থ উপার্জন করেন, যে সুচিন্তিত কর্মসূচির মাধ্যমে প্রতিভাদের পাশে থাকার ব্যবস্থা রয়েছে, সেটাই চালিয়ে যেতে হবে।

নক-আউট ম্যাচে অস্ট্রেলিয়া যে মানসিকভাবে কতটা শক্তিশালী তা নিজের অভিজ্ঞতার নিরিখে উল্লেখ করেছেন প্রাক্তন পাক পেসার। তিনি বলেন, ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে আমার নেতৃত্বেই পাকিস্তান ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল। লিগ পর্বে তাদের আমরা হারাই। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়াকে সম্পূর্ণ আলাদা দল লেগেছিল, ঠিক গতকালের মতো।

ভারতের দল কোনও অংশে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ। তাঁর মতে, ভারত বিশ্বকাপ জেতার যোগ্যই ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার মানসিক শক্তিই ফারাক গড়ে দিয়েছে। চলতি বিশ্বকাপে ভারতের সেরা প্লেয়ার হিসেবে মহম্মদ শামিকে বেছে নেন লতিফ।

পাকিস্তানেক প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক মনে করছেন, পিচের চরিত্র বোঝার ক্ষেত্রেও ভারতের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। টস গুরুত্বপূর্ণ হয়েছে। এই ধরনের উইকেটে ৩০০ রানের পুঁজি দরকার ছিল। ভারতীয় ড্রেসিংরুমে তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন মিসবা।

এদিকে, গতকাল ফাইনাল ম্যাচের পরই ভারতীয় ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কখনও বুকে টেনে শামিকে সান্ত্বনা দিয়েছেন মোদী। আলাদা আলাদা করে মিলিত হয়েছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে। ড্রেসিংরুমে রোহিত ও বিরাটের হাত ধরেও কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। যেভাবে তিনি সর্বদা পাশে থেকে ভারতীয় দলের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন মোদী, তাতে আপ্লুত দলের সকলেই। মহম্মদ শামির মতো সব ক্রিকেটারই প্রত্যয়ী এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+