ICC CWC 2023 Updates: ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচ, জানুন যাবতীয় খুঁটিনাটি

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ গুয়াহাটিতে ভারত খেলছে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিরুবনন্তপুরমে অপর ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে নেদারল্যান্ডস।

এই দুই ম্যাচের স্কোর, নিউজ আপডেট-সহ বিশ্বকাপের খুঁটিনাটি জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচ

Sep 30, 2023, 10:48 pm IST

ম্যাচ পরিত্যক্ত

অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। ডাচদের টার্গেট ছিল ২৩ ওভারে ১৬৭। ৩.৫ ওভারে ১৫ রানে পড়েছিল চতুর্থ উইকেট। ৪৬ রানে পঞ্চম ও ৬৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে নেদারল্যান্ডসের। ১৪.২ ওভারে স্কোর যখন ৬ উইকেটে ৮৪, তখন বৃষ্টি নামে। কলিন অ্যাকারম্যান ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। মিচেল স্টার্ক ৩ ওভারে ১৮ রান দিয়ে তিনটি এবং মিচেল মার্শ, শন অ্যাবট ও মার্নাস লাবুশেন ১টি করে উইকেট দখল করেন।
Sep 30, 2023, 9:22 pm IST

নেদারল্যান্ডসকে ১৬৭ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে। স্টিভ স্মিথ ৪২ বলে ৫৫, ক্যামেরন গ্রিন ২৬ বলে ৩৪, অ্যালেক্স ক্যারি ২৫ বলে ২৮, মিচেল স্টার্ক ২২ বলে অপরাজিত ২৪, জশ ইনগ্লিস ০, গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ৫, প্যাট কামিন্স ২ বলে ১, ম্যাথু শর্ট ৮ বলে ৫, মার্নাস লাবুশেন অপরাজিত ৫ বলে ৩। লরগান ভ্যান বিক, রোল্ফ ভ্যান ডার মারউই, বাস ডি লিড ২টি করে উইকেট পেলেন। শরিজ আহমেদ নেন ১ উইকেট।
Sep 30, 2023, 6:48 pm IST

২৩ ওভারের ম্যাচ

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে ২৩ ওভারের
Sep 30, 2023, 6:47 pm IST

তিরুবনন্তপুরমে টস জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার

বৃষ্টির কারণে তিরুবনন্তপুরমে দেরিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ। টস জিতে ব্যাটিং নিল অস্ট্রেলিয়া।
Sep 30, 2023, 5:57 pm IST

ভারতের পরবর্তী প্রস্তুতি ম্যাচ

ভারত মঙ্গলবার তিরুবনন্তপুরমে প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে
Sep 30, 2023, 5:54 pm IST

ভারত-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

গুয়াহাটিতে খেলা শুরুর মিনিট দশেক আগে বৃষ্টি নেমেছিল। পরে বৃষ্টি বাড়তে থাকে। মাঝেমধ্যে থামছিলও। তবে ঝড়-বৃষ্টির কারণে শেষ অবধি ভারত-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেল।
Sep 30, 2023, 2:59 pm IST

বিশ্বকাপের ম্যাসকট

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর মহিলা ম্যাসকটের নাম রাখা হলো ব্লেজ। পুরুষ ম্যাসকটের টঙ্ক।
Sep 30, 2023, 2:00 pm IST

গুয়াহাটিতেও বৃষ্টি

গুয়াহাটিতেও বৃষ্টি নামল। নির্ধারিত সময়ে খেলা শুরু করা গেল না।
Sep 30, 2023, 1:59 pm IST

ইংল্যান্ডের ১৩ জন আজকের ম্যাচে

ইংল্যান্ডের হয়ে আজকের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে খেলবেন ১৩ জন। তাঁরা হলেন জনি বেয়ারস্টো, ডেভিড মালানস জো রুট, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, রিস টপলি, মার্ক উড।
Sep 30, 2023, 1:53 pm IST

তিরুবনন্তপুরমে বৃষ্টি

তিরুবনন্তপুরমে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে টস হয়নি। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
Sep 30, 2023, 1:53 pm IST

ভারতের ব্যাটিং

গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ভারত
Sep 30, 2023, 1:49 pm IST

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে গতকাল গুয়াহাটিতে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। হায়দরাবাদে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান। তিরুবনন্তপুরমে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান দ্বৈরথ। আজ গুয়াহাটিতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস দ্বৈরথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+