ICC CWC 2023: কোহলির শতরানে চূর্ণ বাংলাদেশ! চারে চার করেও বিশ্বকাপের পয়েন্ট তালিকার দুইয়েই রোহিতের ভারত

ICC CWC 2023: নিউজিল্যান্ডের পর চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয় ছিনিয়ে নিল ভারত। আজ পুনের এমসিএ স্টেডিয়ামে রান তাড়া করেই দুরন্ত জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মারা। অনবদ্য ইনিংস উপহার দিলেন বিরাট কোহলি।

শতরান হাঁকিয়ে অপরাজিত রইলেন উইনিং শটটি মেরে। বিরাট কোহলির ওডিআই শতরানের সংখ্যা বেড়ে হলো ৪৮।

ICC CWC 2023: কোহলির ব্যাটে চূর্ণ বাংলাদেশ!

৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত রইলেন কিং কোহলি। চলতি বিশ্বকাপে এটি তাঁর প্রথম শতরান। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৮৫, আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৫৫ রানে। পাকিস্তান ম্যাচে ১৬ রান করে আউট হন। তারপর এদিনের শতরান।

বিরাট আজকের ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার নিরিখে। সচিন তেন্ডুলকরের একদিনের আন্তর্জাতিকে শতরানের সংখ্যা ৪৯। সচিন-কন্যা সারার উপস্থিতিতে সেই নজিরের ক্ষেত্রে ব্যবধান কমালেন বিরাট। সচিনের রেকর্ড ছুঁতে আর দরকার একটি শতরান।

কোহলির শতরান আটকাতে নাসুম আহমেদ লেগ সাইডে ওয়াইড বল করার চেষ্টা করেছিলেন। আম্পায়ার রিচার্ড কেটলবরো ওয়াইড দেননি। এরপর নাসুমের শেষ ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন কিং কোহলি। এই শটই ভারতকে টার্গেট পার করতে সহযোগিতা করে।

ICC CWC 2023: কোহলির ব্যাটে চূর্ণ বাংলাদেশ!

৫১ বল বাকি থাকতে ভারত ৭ উইকেটে পরাস্ত করল বাংলাদেশকে। বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের ওডিআই শতরানের সংখ্যা বেড়ে হলো ৫। শুভমান গিল ৫৫ বলে ৫৩ রান করেন। রোহিত শর্মা ৪০ বলে ৪৮ রান করেন। শ্রেয়স আইয়ার ২৫ বলে ১৯ রান করে আউট হন। লোকেশ রাহুল তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

মেহিদি হাসান মিরাজ ১০ ওভারে ৪৭ রান দিয়ে ২টি ও হাসান মাহমুদ ৮ ওভারে ৬৫ রান খরচ করে ১ উইকেট নেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ২৫৬ রান তোলে। লিটন দাস করেন সর্বাধিক ৬৬। তানজিদ হাসান ৫১, মাহমুদুল্লাহ ৪৬ ও মুশফিকুর রহিমের সংগ্রহ ৩৮। জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন।

আজ জিতলেও নিউজিল্যান্ডকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারল না ভারত। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ রবিবার রয়েছে ধরমশালায়। দুই দলের ঝুলিতেই রয়েছে ৪ ম্য়াচে ৮ পয়েন্ট। নিউজিল্যান্ডের নেট রান রেট ১.৯২৩, ভারতের ১.৬৫৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+