ICC World Cup 2023: বিরাটের বৃত্তপূরণ, বদলে যাওয়া সাজঘরে ঘোষিত হল ফাইনাল ম্যাচে সোনার পদক বিজয়ীর নাম
ICC World Cup 2023: বিরাট কোহলির বৃত্তপূরণ। গত ৮ অক্টোবর চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সূচনা হয়েছিল ভারতের বিশ্বকাপ অভিযান। রবিবার ফাইনায়লে মোতেরাতে সেই একই দলের বিরুদ্ধে ম্যাচ খেলে কাপযুদ্ধের অভিযান সমাপ্ত করল ভারত। তবে শুরুটা হয়েছিল জয় দিয়ে, সমাপ্তি হল বেদনার হার দিয়েই। তবে দুটি ম্যাচেই অর্ধশতরান করেছেন কোহলি। সেইসঙ্গে আরও একটি মিল আছে বিরাটের।
দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।কিন্তু ফাইনাল ম্যাচের পর বদলে গিয়েছে ভারতী। সাজঘরের পরিবেশটা।

এরপর ভারতীয় দলের ফিল্ডিং কোচ বলেন,'ফাইনাল ম্যাচে সেরা ফিল্ডার হয়েছেন বিরাট কোহলি।' প্রথম ম্যাচেও এই পুরস্কার পেয়েছিলেন কোহলই। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন গত ম্যাচের বিজয়ী জাদেজা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছিল কেএল রাহুলের হাতে,বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা।
এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে সোনার পদক জয়ী হন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ম্যাচেও এই পুরস্কার পান শ্রেয়স আইয়ার। প্রোটিয়াদের বিরুদ্ধে এই পুরস্কার পান রোহিত শর্মা।নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার পেয়েছিলেন সোনার পদক। সেমিফাইাসলে এই পুরস্কার জেতেন জাদেজা।
From our first medal ceremony to the last - thank you to all the fans who've given us a lot of love for it 💙
— BCCI (@BCCI) November 20, 2023
Yesterday, we kept our spirits high in the dressing room and presented the best fielder award for one final time.
Watch 🎥🔽 - By @28anand#TeamIndia | #CWC23
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্টেই। পরিশেষে টি দিলীপ বলেন, 'এমন উদ্যোগ নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, সেইসঙ্গ ধন্যবাদ সমর্থকদের, তাঁদের বিষয়টি এত ভালো লাগার জন্য। আশা করি তাঁরা আমাদের সমর্থন জুগিয়ে যাবেন।'












Click it and Unblock the Notifications