ICC World Cup 2023: সতীর্থদের বিরাট টেক্কা, সাজঘরে ফিরেও পুরস্কার পেলেন কোহলি, দেখুন ভিডিও
কঠিন সময়ে ব্যাট করতে নেমে দলকে খাদের কিনাড়া থেকে টেনে তুললেন। কেএল রাহুলের সঙ্গে জুটি গড়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের জয়ের ভিত গড়েন কোহলি। কিন্তু জয়ের মুহূর্ত পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেননি কোহলি। ৮৫ রান করেই সাজঘরে ফেরেন কিং কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান কেএল রাহুলই।
কিন্তু রবিবাসরীয় চিপক ছিল কোহলিময়। ম্যাচের নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন কিং কোহলি। টপকে গেলেন অনিল কুম্বলেকে। ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। তিনি ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ।

ম্যাচে সেরা ক্যাচের পুরস্কার উঠে কোহলির হাতে। কিন্তু মাঠ থেকে সাজঘরে ফিরেও পুরস্কৃত হলেন কিং কোহলি। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি নতুন পুরস্কার চালু করা হয়েছে। ম্যাচের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হবে দলের পক্ষ থেকে। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই আর মেডেল জিতে নিলেন কোহলি। দলের ফিল্ডিং কোচ টি দিলীপের হাত থেকে পুরস্কার নিয়ে শিশুসুলভ আচরণ করলেন বিরাট।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সমাজমাধ্যমে সাজঘরের একটি ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওতে দেখা যায় পুরস্কারের কথা প্রথমে ঘোষণা করছেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। এরপর ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, 'আজকের ম্যাচে বেশ কয়েকজন ভালো ফিল্ডিং করেছেন। তারমধ্যে আছেন ঈশান কিষাণ। শ্রেয়স আইয়ার দারুণ একটা ক্যাচ তালুবন্দি করেছেন। জাদেজা ফিল্ডিংয়ের মাধ্যমে অনেক রান বাঁচিয়েছেন।।'

এই প্রথমবার এমন উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দলের পক্ষ থেকে সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হবে। অজিদের বিরুদ্ধে ম্যাচে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন বিরাট। তিনি তা মানতেই পারছেন না । সাজঘরে ফিরে নিজের আউটের হাইলাইটস দেখে থ হয়ে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। হাত দিয়ে কপাল চাপড়ালেন। তাঁর হতাশা পরিষ্কার ফুটে উঠেছিল মুখে-চোখে।












Click it and Unblock the Notifications