ICC World Cup 2023: মুম্বই বিমানবন্দরে বিরাট, যোগ দি‌লেন টিম ইন্ডিয়ার শিবিরে?

বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের শিবির ছেড়ে ব্যক্তিগত কাজে মুম্বই ফিরে আসেন বিরাট কোহলি। মেগা ইভেন্ট শুরুর আগে দলের সেরা অস্ত্র শিবির ছেড়ে বেরিয়ে আসায় জল্পনা তৈরি হয়। এমনকি সোমবার কেরলের তিরুবনন্তপুরমে দলের ঐচ্ছিক অনুশীলনেও দেখা যায়নি কিং কোহলিকে।যদিও মঙ্গলবার রাতেই বিরাট জল্পনার অবসান হল।

একাধিক জাতীয় স্তরের সাংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে কিং কোহলিকে। মনে করা হচ্ছে তিরুবনন্তপুরমে দলে সঙ্গে যোগ দেওয়ার জন্য মুম্বই থেকে বিমান ধরেছেন কোহ‌লি। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

বিরাট

৩০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছিলেন বিরাট। তিনি দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন, এমনটাই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, 'বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই ব্যক্তিগত কাজে মুম্বই ফিরেছিলেন কোহলি। সঠিক সময়েই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।'

এবারের কাপযুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম অস্ত্র বিরাট কোহলি। তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে গোটা ভারতবর্ষ। তিনিই ভারতীয় দলের মূল নিউক্লিয়াস।

বিরাট

বিশ্বকাপ শুরুর আগেই বিরাট জল্পনা শুরু হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট-অনুষ্কার কোলে? ভামিকা পেতে চলেছেন খেলার সঙ্গী। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। কিন্তু বিরাট বা অনুষ্কার পক্ষ থেকে সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও জয় এসেছে। ফলে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ২০১১ সালের পরে বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবারে আবার ঘরের মাঠে খেলা, তাই সুযোগকে কাজে লাগাতে চান রোহিত শর্মা ব্রিগেড।

বিরাট

ভাবতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য।গত শনিবার গুয়াহাটির বর্ষাপাড়ায় বাতিল হয়ে গিয়েছিল ভারত ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। এমনকি দক্ষিণ ভারতে গিয়েও পিছু ছাড়েনি টিম ইন্ডিয়ার। তিরুবনন্তপুরমেও বৃষ্টির জন্য বাতিল হয়ে যায় নেদারল্যান্ডস-ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। ফলে কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই এবার কাপযুদ্ধে নামতে হচ্ছে ভারতকে।

এবার রোহিত-বিরাটদের নিয়ে প্রত্যাশাও তুঙ্গে আছে। ১২ বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের অপেক্ষায় দেশবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+