ICC World Cup 2023: মেসি-রোনাল্ডোদের সঙ্গে এক তালিকায় কোহলি, বিরাটের কাছে অজানা শ্রেষ্ঠত্বের সংজ্ঞা
বিরাট কোহলি মানেই রানের সঙ্গে রেকর্ডেরও রাজা। বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছেন কিং কোহলি। শুধু মাঠে নয় একইসঙ্গে মাঠের বাইরে নজির সৃষ্টি করে চলেছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যার নিরিখে মেসি-রোনাল্ডোদের সঙ্গে এক সারিতে বসেছেন আগেই। এবার গুগুল সার্চের নিরিখেও বিশ্বের প্রথমসারির ক্রীড়াবিদদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে ২০২৩ সালে সেরা পাঁচজন ক্রীড়াবিদের নাম রয়েছে। যাঁরা নাম সবথেকে বেশিবার গুগুলে সার্চ হয়েছে। এই তালিকায় শীর্ষে আছেন রোনাল্ডো ১৯৯.৪ মিলিয়ার গুগুল সার্চ হয়েছে পর্তুগিজ মহাতারকার নামে। মাঠে খুব একটা সাফল্য না পেলেও বিতর্কে কম যান না নেইমার। ফলে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন নেইমার। তাঁর নামে সার্চ ১৪০.৯ মিলিয়ন।

বিশ্বখ্যাত এই ক্রীড়াবিদদের তালিকাতে পাঁচ নম্বরে আছে কোহলি। ২০২৩ সালে তিনিও অন্যতম আলোচিত ক্রীড়া ব্যক্তিত্ব। পরিসংখ্যান বলছে কোহলির নাম গুগুলে সার্চ হয়েছে ৬৮ মিলিয়ন। অর্থ্যাত কোহলি এখন শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি এখন বিশ্ব তাবড়ও অ্যাথলিটদের সঙ্গে টেক্কা দিচ্ছেন।
Virat Kohli with team India's hotel chef. pic.twitter.com/d41Dz2PiCj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 25, 2023
ক্রিকেট মাঠে শুধু রান করে রেকর্ড গড়ার মধ্যেই কোহলির কৃতিত্ব বর্তমানে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা গগণচুম্বী। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যার নিরিখে মেসি-রোনাল্ডোর পরই রযেছেনবিরাট কোহলি। বিশ্বের তাবড়ও সেলেবদের এই তালিকায় পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
যদিও সাফল্যের মধ্যেও কোনওভাবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কোহলি। বরং তাঁর মুখে পরিশ্রমের কথাই উঠে আসছে। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে কোহলি বলেন,'আমি সবসময় কাজ করেছি কীভাবে আরও ভাল করতে পারি। আমি প্রতিদিন, প্রতিটি অনুশীলন সেশন, প্রতি বছর এবং প্রতি মরসুমেই একই লক্ষ্য নিয়ে নামি।'

একইসঙ্গে কোহলি উল্লেখ করেছন, 'সর্বদাই আমার একটাই উদ্দেশ্য ছিল উন্নতির পিছনে ছোটা এবং শ্রেষ্ঠত্ব নয় কারণ আমি সত্যই জানি না শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কী। এর কোন সীমা নেই, বা কোন নির্দিষ্ট মাপকাঠিও নেই যে আপনি যখন এখানে পৌঁছেছেন তখন আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।'












Click it and Unblock the Notifications