ICC World Cup 2023: ব্যাটে-বলে নজর কাড়লেন বিরাট থেকে শামি, বিশ্বকাপে সফল একাদশে জায়গা পেলেন কারা?
গ্রুপ পর্বের পর সেমিফাইনালও শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপের। গোটা কাপ পর্ব জুড়েই ব্যাট বল হাতে নজর কেড়েছেন একাধিক ক্রিকেটার। ব্যাট হাতে যেমন ঝড় তুলেছেন ডি কক, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা তেমনই বল হাতে শামি বা অ্যাডাম জাম্পা বিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন। ফাইনাল ম্যাচের আগে এই প্রতিবেদনে তুলে ধরা হল বিশ্বকাপের সফল একাদশ।
প্রথমেই যদিও অধিনায়ক বেছে নিতে হয় তাহলে নাম আসবে রোহিত শর্মার। তাঁরপ নেতৃত্বে এখনও বিশ্বকাপে টানা ১০টি ম্যাচে অপরাজিত ভারত। ফলে তিনিই হবে সফল একাদশেরক দলনেতা। সেইসঙ্গে ওপেনার হিসেবেও থাকবে চলতি বছর এখনও পর্যন্ত রোহিতের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। দ্বিতীয় ওপেনার হিসেবে থাকবেন কুইন্টন ডি কক। ১০ ইনিংসে তাঁর রান ৫৯৪। কক। ব্যাট হাতে রান করেছেন। সঙ্গে কিপিংয়েও দক্ষতা দেখিয়েছেন।

পারফরম্যান্সের নিরিখে হেনরিখ ক্লাসেনও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সফল একাদেশ।১০ ম্যাচে শুধু ৩৭৩ রান দিয়ে প্রোটিয়া তারকাকে মাপা ঠিক হবে না, গুরুত্বপূর্ণ সময়ে তাঁর পারফরম্যান্সই দিয়ে বিচার করতে হবে হেনরিখকে। অলিরাউন্ডারদের তালিকায় থাকবেন স্যার রবীন্দ্র জাদেজার নামও। কারণ বল হাতে ১৬ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১১ রান। একইসঙ্গে ফিল্ডিংয়েও নজর কেড়েছেন নিজের দক্ষতার প্রতি সুবিচার করে।
বোলারদের তালিকায় প্রথমেই আসবে মহম্মদ শামির নাম। কারণ ছয় ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনিই ফাইনালের আগে সর্বোচ্চ উইকেটশিকারী। দ্বিতীয় নাম অবশ্যই আ্যাডাম জাম্পা। অজি স্পিনার নিয়েছেন ২২ উইকেট। ভারতের জসপ্রীত বুমরাহ থাকবেন সেরা একাদশের তালিকায়। ১০ ম্যাচে বুমরাহের নামের পাশে ১৮ উইকেট। এই তালিকায় থাকবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জানসেন,তাঁর নামের পাশে ১৭ উইকেট।
এছাড়াও রিজার্ভ বেঞ্চ গড়লে তাতে অবশ্যই নাম থাকবে ডেভিড ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ রান করার মধ্য দিয়ে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন ওয়ার্নারও। সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত অজি তারকা ব্যাটারের রান ৫২৮। ভারতের শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও থাকবেন এই তালিকায়। বোলাদের মধ্যে জায়গা পাবেন শ্রীলঙ্কার মাদুশাঙ্কা।












Click it and Unblock the Notifications