ICC World Cup 2023: বিরাট রেকর্ডের হাতছা‌নি রোহিত-কোহলির সামনে, সচিন-সৌরভের মাইলস্টোন কতটা নিরাপদ?

চলতি একদিনের একদিনের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নজির গড়ছেন বিরাট-রোহিতরা। প্রথম পাঁচ ম্যাচেই ইতিমধ্যেই একাধিক প্রাক্তনীর রেকর্ড ভেঙেছে এই জুটি। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউতে ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও বড় একটি রেকর্ড অপেক্ষা করছে রোহিত-বিরাট জুটির জন্য।

সীমিত ওভারের ক্রিকেটে এই দুই ব্যাটসম্যান ওপেন করতে নেমেছেন একসঙ্গে এমন নজির খুব একটা নেই। কিন্তু কথায় আছে জুটিতে লুটি। তাই কোনও না কোনও উইকেটে পার্টনারশিপ হয়েই গিয়েছে ভারতের প্রাক্তন এবং বর্তমান অধিনায়কের। সেই পার্টনারশিপের রান সংখ্যা এবার রেকর্ডের মুখে দাঁড়িয়ে।

ICC World Cup 2023

ভারতীয় ব্যাটিং লাইন আপে পার্টনারশিপ শব্দটা উচ্চারণ করলেই প্রথমেই উঠে আসে দুই জনের নাম। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দুই ব্যাটারের সীমিত ওভারের ক্রিকেটে জুটির কীর্তি ২২ গজে চিরস্মরণীয় হয়ে আছে। রোহিত-বিরাটের দাপটে কী এই জুটির রেকর্ডও ভেঙে যাবে? সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই উল্লেখ করা যাক আগামী রবিবার কোন রেকর্ড ভাঙতে পারেন কিং কোহলি এবং হিটম্যান। ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে পার্টনারশিপে রান করার নিরিখে তিন ন‌ম্বরে আছেন এই জুটি। ৯০ ম্যাচে এই দুই ব্যাটার জুটিতে তুলেছেন ৫১৮৩ রান। তাঁরা রয়েছেন তৃতীয়স্থানে।

ICC World Cup 2023:

অন্যদিকে দুই নম্বরেও আছেন রোহিত শর্মা। তবে তাঁর পার্টনারের নাম শিখর ধাওয়ান। রোহিত এবং ধাওয়ান ১১৭ ম্যাচে জুটিতে করেছেন ৫১৯৩ রান। অর্থ্যাত রোহিত-ধাওয়ানের রেকর্ড ভাঙতে বিরাট-রোহিতকে করতে হবে ১১ রান। এই রানটা করলেই দ্বিতীয় স্থানে উঠে আসবেন তাঁরা।

ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন সচিন-সৌরভ জুটি। ১৭৬ ম্যাচে মহারাজ এবং মাস্টার ব্লাস্টার করেছেন ৮২২৭ রান। অর্থ্যাত এখনও এই জুটির কীর্তি নিরাপদ হলেও যে ভাবে রোহিত-বিরাট এগোচ্ছেন তাতে অদূর ভবিষ্যতেই সচিন-সৌরভের রেকর্ড ভেঙে দিতে পারেন।

ICC World Cup 2023:

বিশ্বকাপে রানের নিরিখে এখনও পর্যন্ত ২ নম্বরে আছেন কোহলি। ৫ ম্যাচ খেলে ৩৫৪ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তালিকায় ৩ নম্বরে আছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত হিটম্যানের নামের পাশে ৩১১ রান।

ভারতীয়দের মধ্যে এই তালিকায় চতুর্থস্থানে আছেন শেহওয়াগ এবং সচিনের জুটি। এই পার্টনারশিপে ১১৪ ম্যাচে উঠেছিল ৪৩৮৭ রান। তালিকায় পাঁচ ‌নম্বরে আছেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ। এই জুটি ৮৮ ম্যাচে ৪৩৭৩ রান তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+