ICC World Cup 2023: শুধু রান নয়, রেকর্ডের রাজাও কোহলি, বাংলাদেশ ম্যাচে কী কী নজির গড়লেন বিরাট?
বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। মাঠে নামলেই নিত্যনতুন রেকর্ড গড়েন কিং কোহলি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পয়মন্ত পুণের মাঠে ওডিআই ক্রিকেটে ৪৮তম শতরান করলেন বিরাট। সেইসঙ্গে একগুচ্ছ নতুন রেকর্ডও সৃষ্টি করলেন কোহলি। বিশ্বকাপের শুরু থেকেই রেকর্ড বুকে একের পর এক অধ্যায় লিখছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তার ব্যতিক্রম হল না।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুধু শতরান করে দলকে জয়ই এলে দিলেন না একইসঙ্গে একাধিক নজির গড়লেন কোহলি। আইসিসির সীমিত ওভারের টুর্নামেন্টে সর্বাধির রানের মালিক হলেন কোহলি। বিরাটের রান সংখ্যা ২৯৫৯। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন নম্বরে নেমে ১ হাজার রান পূর্ণ করলেন। আন্তর্জাতিক ইভেন্টে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি ৫০প্লাস রান করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সবথেকে কম ইনিংসে ২৬,০০০ রান পূরণ করলেন। এই কৃতিত্ব তিনি ৫৬৭ ইনিংসে স্পর্শ করেছেন। সচিনের একটি রেকর্ডও এই ম্যাচে ভেঙে দেন বিরাট। সচিন ৬০০ ইনিংসে এই ২৬,০০০ রান পূরণ করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার নিরিখে কোহলি চতুর্থ স্থানে আছেন এবং মাহেলা জয়বর্ধনেকে তিনি পিছনে ফেলে দেন।


কোহলির অনবদ্য সেঞ্চুরি এবং ভারতের বিরাট জয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচের চারটিতেই দাপুটে পারফরম্যান্স, এসবের পরও একটা খচখচানি থেকে গেল ভারতীয় শিবিরে। সেটা হল লিগ টেবিলে শীর্ষ স্থান দখল করতে না পারা। তবে বিরাট কোহলির জন্য আগামী ম্যাচ গুলিতেও অপেক্ষা করছে একাধিক রেকর্ড।












Click it and Unblock the Notifications