ICC World Cup 2023: মাঠে নেমেই মাইলস্টোন, সচিন-জয়সূর্যদের রেকর্ড ভাঙার সুযোগ কোহলির সামনে
বিশ্বকাপে এখনও ব্যাট করতে নামেননি বিরাট কোহলি। কিন্তু ব্যাটিং শুরু করার আগেই খুলে ফেললেন রেকর্ডের খাতা। কোন রান না করেই শুধুমাত্র একটা ক্যাচ নিয়েই বিশ্বকাপে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং কোহলি। ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন কিং কোহলি। টপকে গেলেন অনিল কুম্বলেকে।
ভারতীয়দের মধ্যে এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। তিনি ১৪টি ক্যাচ নিয়েছিলেন। বিরাট নিলেন ১৫তম ক্যাচ। রবিবার চিপকে ম্যাচের তৃতীয় ওভারে জসপ্রীত বুমরাহের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন মিচেল মার্শ। স্লিপে ফিল্ডিং করা কোহলি বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন। এই ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন মাইলস্টোন বসে গেল কোহলির নামের পাশে।

ব্যাট করতে নামার আগেই যদি কোহলি রেকর্ড গড়তে শুরু করেন তাহলে রান মেশিন কাজ করতে শুরু করলে কতগুলি মাইলস্টোন তৈরি হবে? এই বিশ্বকাপে একাধিক রেকর্ড অপেক্ষা করছে কোহলির জন্য। একদিনের ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন। তাঁর দখলে ৪৯টি সেঞ্চুরি। আর তিনটি করতে পারলেই বিরাট টপকে যাবেন পূর্বসূরিকে।
বিশ্বকাপের মঞ্চে ১৫০০ রান করার মাইলস্টোনটা এই বিশ্বকাপেই পূরণ করে ফেলতে পারেন কোহলি। শুধু সচিন নয় একদিনের ক্রিকেটে রানের নিরিখে সনৎ জয়সূর্যকে টপকে যেতে পারেন কোহলি। অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট করতে নামার আগে ওডিআইতে কোহলির রান সংখ্যা ১৩০৮৩ রান। ওয়ান ডে-তে সর্বাধিক রানের মালিকদের মধ্যে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
Milestone Unlocked! 🔓
— BCCI (@BCCI) October 8, 2023
Virat Kohli now has most catches for India in ODI World Cups as a fielder 😎#CWC23 | #INDvAUS | #TeamIndia | #MeninBlue pic.twitter.com/HlLTDqo7iZ
অন্যদিকে শ্রীলঙ্কান প্রাক্তনী জয়সূর্য ১৩৪৩০ রান করেছেন ওয়ান ডে ক্রিকেটে। ফলে তাঁকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে কিং কোহলির সামনে। শুধু জয়সূর্য নয় আরও এক শ্রীলঙ্কান প্রাক্তনী মাহেলা জয়বর্ধনের রেকর্ডও ভাঙতে পারেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৫০৭ ম্যাচ খেলেছেন বিরাট। সব ফর্ম্যাট মিলিয়ে কোহলির করেছেন ২৫৭৬৭ রান। শ্রীলঙ্কান প্রাক্তন অধিনায়ক মাহেলা ২৫৯৫৭ রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাঁর থেকে মাত্র ২৩৩ রান পিছিয়ে আছেন বিরাট। এখন দেখার কোহলি কতগুলি রেকর্ড ভাঙতে পারেন।

এরআগে ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন বুমরাহ। চার বছর আগে হাসিম আমলার প্রথম উইকেট নেন ভারতীয় পেসার।












Click it and Unblock the Notifications