ICC World Cup 2023: পাকিস্তান ম্যাচের শুরুতেই বিরাট ভুল করলেন কোহলি, উঠে যেতে হল মাঠ থেকেও!
বিশ্বকাপের মঞ্চে বিরাট ভুল। তাও আবার ভারত পাকিস্তান ম্যাচে। কে করলেন? বিরাট কোহলি। শুনতে অবাক হচ্ছেন নিশ্চয়, হওয়াই কথা। দুই দলে ১১ জন করে ২২ জন ক্রিকেটার থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন একজনই। বিরাট কোহলি মানেই রানের রাজা। কিং কোহলি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন। তিনি কী ভুল করলেন?
ভারত পাকিস্তান মহারণে নজরে রয়েছেন একাধিক তারকা। তবে মূল ফোকাসে একজনই, তিনি কিং কোহলি। তাঁর ভুল সবার আগে নজরে আসে, ব্যতিক্রম হল না শনিবারের মোতেরাতেও। স্টেডিয়ামে ভারতীয় দল প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ফোকাসে আছেন কোহলি। মাঠে নামর পর থেকেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেই বিতর্কে জড়ালেন কোহলি। না কোনও সংঘাত নয়। জার্সি বিভ্রাটে জড়িয়ে পড়লেন কোহলি।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুরুর আগে দু'দলের ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে জাতীয় সঙ্গীতের জন্যে দাঁড়িয়েছিলেন। তখনই দেখা যায়, কোহলির জার্সির কাঁধের কাছে তিনটি সাদা রঙের 'স্ট্রাইপস' রয়েছে। বিশ্বকাপে ভারতের যে বিশেষ জার্সি তৈরি হয়েছে, সেখানে এই সাদা রঙের স্ট্রাইপস নেই। সেটি জাতীয় পতাকার রঙের করা হয়েছে।
এরপর এই জার্সি গায়ে চাপিয়ে মাঠে ফিল্ডিং করতেও নেমে পড়েন। কিন্তু ভুল বুঝতে পেরে জার্সিটি বদল করে আসেন। কিন্তু ততক্ষণে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে কোহলির ভুল জার্সির ছবি। ভারতীয় দলের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুককারী সংস্থার পক্ষ থেকে বিশ্বকাপের জন্য বিশেষ জার্সি প্রস্তুত করা হয়।
Virat Kohli by mistake comes on the field by wearing the white stripes jersey instead of the tricolour one. pic.twitter.com/sv09MalH3X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2023
এশিয়া কাপের বা অন্য সিরিজ গুলির তুলনায় এই জার্সি একটা হলেও আলদা। অন্য সিরিজের জার্সিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাঁধের কাছে তিনটি সাদা রঙের স্ট্রাইপস ছিল। কিন্তু বিশ্বকাপের জার্সিতে সেই সাদা রঙেই এসেছে তেরঙ্গা। সেখানে জাতীয় পতাকার রঙ অনুসারে গেরুয়া, সাদা এবং সবুজ রঙের স্ট্রাইপস বসানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির জার্সি থেকে তেরঙ্গা উধাও। সেই জায়গায় শুধুই সাদা রং।
নিজের ভুল বুঝতে পেরেই কিছুক্ষণের জন্য মাঠ থেকে উঠে যান কোহলি। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন ঈশান কিষাণ। দ্রুত সাজঘর থেকে জার্সিটি বদল করে আসেন কোহলি।

যদিও অনেকে এই ভুলের জন্য বিরাটকে দায়ী করছেন না। কারণ সাজঘরে ক্রিকেটারদের জার্সি নির্দিষ্ট করে রাখেন দলের সাপোর্ট স্টাফরাই। ফলে ভুলটা তাঁদেরই। কিন্তু যেহেতু কোহলি জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন, তাই বিতর্কের খাতায় তাঁরই নাম উঠল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications