ICC World Cup 2023: বিরাট বিশ্বকাপে স্পর্শ করলেন সচিনের কীর্তি, সেমিফাইনালেই কি আরেকটি বিশ্বরেকর্ড?

ICC World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সেজে উঠেছিল বিরাট কোহলির ওডিআই শতরানের নানা মুহূর্তের কাটআউটে। শুভমান গিল আউট হতেই কয়েক সেকেন্ডের জন্য পিন ড্রপ সাইলেন্স। তারপরই বিরাট গর্জন।

কিং কোহলির আরসিবির ঘরের মাঠ এই চিন্নাস্বামী। বিরাট তাই লোকাল বয়। চিন্নাস্বামী অপেক্ষায় ছিল তাঁর ব্যাটে ৫০তম ওডিআই শতরানের বিশ্বরেকর্ড দেখার জন্য। সেটা সম্ভব হয়নি। তবে অর্ধশতরানেও সচিন তেন্ডুলকরের কীর্তি ছুঁলেন বিরাট।

ICC World Cup 2023: বিরাট বিশ্বকাপে স্পর্শ করলেন সচিনের কীর্তি

বেঙ্গালুরুতে বিরাট অবশ্য চেনা ছন্দে ছিলেন না শুরু থেকে। টাইমিং ঠিকঠাক হচ্ছিল না। পরিকল্পনামতো শট নিতে না পারায় নিজের উপর ক্ষোভ, রাগ ফুটে উঠছিল তাঁর মুখমণ্ডলে। যদিও ছন্দে ফিরতে খুব একটা বেশি সময় লাগেনি। তিনি যেসব শট খেলছিলেন তাতে মনে হচ্ছিল ইডেনে যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই বুঝি শুরু করছেন।

পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট ওডিআই কেরিয়ারের ৭১তম অর্ধশতরানটি পূর্ণ করেন ৫০ বলে। স্টেডিয়ামে ছিলেন অনুষ্কা শর্মা। যিনি সন্তানসম্ভবা। বিরাটের সঙ্গে বেঙ্গালুরুতে আগাম দিওয়ালি সেলিব্রেশনের সময়ও স্পষ্ট হয়েছে অনুষ্কার বেবি বাম্প। তবে সুখবর এখনও সরকারিভাবে ঘোষণা করেননি বিরাট ও অনুষ্কা।

বিরাট এদিন অর্ধশতরান পূর্ণ করে ব্যাট তুলে ইশারা করেন অনুষ্কার প্রতি। শতরান পেলে বিরাট বিশেষ সেলিব্রেশন করতেন কিনা, তা জানা নেই। তবে বিরাট হাফ সেঞ্চুরি করতেই চিন্নাস্বামীর শব্দব্রহ্ম বুঝিয়ে দেয় দর্শকরা আরও বড় ইনিংসের অপেক্ষায়। কিন্তু আচমকাই রোলফ ভ্যান ডার মারউইর বলে বোল্ড হয়ে যান কিং কোহলি। এমনভাবে আউট দেখে বিস্ময় ফুটে ওঠে অনুষ্কার চোখেমুখেও।

২০২০ সালে চিন্নাস্বামীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট করেছিলেন ৯১ বলে ৮৯। এই স্টেডিয়ামে এদিন পেলেন দ্বিতীয় ওডিআই হাফ সেঞ্চুরি। চলতি বিশ্বকাপের সপ্তম। ২০০৩ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ও ২০১৯ সালের বিশ্বকাপে শাকিব আল হাসান সাতবার করে করে পঞ্চাশের বেশি রান করেছেন। দিন সেই কীর্তি স্পর্শ করলেন কিং কোহলি।

চলতি বিশ্বকাপে আপাতত কিং কোহলিই সর্বাধিক রান সংগ্রহকারী। ৯ ম্যাচে তিনি ৫৯৪ রান করেছেন। ২টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, তিনি লিগ পর্বের শেষে বিরাটের থেকে পিছিয়ে ৩ রানে। ডি কক চারটি শতরান করেছেন। বিরাট কোহলি এবার ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের আরেকটি বিশ্বরেকর্ড।

ইডেনে কিং কোহলি সচিনের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন অনেক কম ইনিংস খেলে। তবে এ ক্ষেত্রে সেই বিশ্বরেকর্ডের কথা বলা হচ্ছে। কোনও বিশ্বকাপে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের দখলেই। তিনি ২০০৩ সালে ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত করেন ৬৪৮।

তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের কোনও সংস্করণে ৬০০ রান পূর্ণ করতে বিরাটের দরকার ৬ রান। ভারত ফাইনালে উঠলে বিরাট ২টি ম্যাচ পাবেন। সেক্ষেত্রে সচিনের বিশ্বরেকর্ড ভাঙতে বিরাটকে আর ৮০ রান করতে হবে। খুব ভালো হবে যদি মুম্বইয়ে বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধেই সচিনের ওডিআই শতরানের বিশ্বরেকর্ড ভেঙে দেন, তাতে বিশ্বকাপের কোনও সংস্করণে সর্বাধিক রানের রেকর্ডও ভেঙে দিতে পারবেন।

২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্য়াথু হেডেন করেন ১১ ম্যাচে ৬৫৯ রান। ডেভিড ওয়ার্নার ২০১৯ সালের বিশ্বকাপে করেছিলেন ১০ ম্যাচে ৬৪৭ রান। ২০১৯ সালের বিশ্বকাপে শাকিব আল হাসান ৮ ম্যাচে ৬০৬ রান করেছেন। ফলে একটি বিশ্বকাপে ছশো রান করার নিরিখে বিরাট হতে চলেছেন বিশ্বের ষষ্ঠ ব্য়াটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+