ICC World Cup 2023: রানের রাজা ফিল্ডিংয়েও সেরা, বিশ্বকাপে একাধিক তালিকায় শীর্ষে বিরাট
বিরাট কোহলির নামের সঙ্গে রেকর্ড যেন সবসময়ই জুড়ে থাকে, কখনও তিনি পূর্বসূরিদের রেকর্ড ভাঙেন, আবার কখনও নিজের রেকর্ড ভেঙে নিজেই গড়েন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই রেকর্ড বুক সচল রেখেছেন কোহলি। শুধু ব্যাট হাতে নয় ক্যাচ নিয়ে বা ফিল্ডিং করেও রেকর্ড গড়ছেন কিং কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্যাচ নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙেন কোহলি। ভারতীয়দের মধ্যে সর্বাধিক ক্যাচ নেওয়ার কৃতিত্ব এখন কোহলির তালুবন্দি।
ব্যাট হাতেও একের পর এক রেকর্ড ভাঙছেন বিরাট। তবে এখনও পর্যন্ত বিশ্বকাপে একটু অন্যরকম রেকর্ড গড়েছেন কোহলি।বিশ্বকাপের ১৫ ম্যাচ পরে ছয় না মেরে সবচেয়ে বেশি বল যে ব্যাটসম্যান খেলেছে তার নাম কোহলি। এই তালিকায় সবার উপরে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর নামের পাশে ১৯০টি বল।
ছয় না মেরে সবচেয়ে বেশি বল সব থেকে বেশি বল খেলার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্নাস লাবুশনে। তিনি খেলেছেন ১৭৫টি বল।এই প্রতিবেদন খেলার সময় পর্যন্ত তালিকার তৃতীয় স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ।

কোহলির ফিল্ডিং বিশ্বকাপের শুরু থেকেই নজর কাড়ছেন। শুধু ক্যাচ ধরাই নয় একইসঙ্গে রান বাঁচানোর ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নিচ্ছেন বিরাট। ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে নেমে বৃত্তটা সম্পূর্ণ করলেন কোহলি।












Click it and Unblock the Notifications