ICC World Cup 2023: সচিনের রেকর্ড ভাঙার হাতছানি, কোহলির এই পরিসংখ্যানই চাপে রাখছে পাকিস্তানকে
বিরাট কোহলি মানেই রানের রাজা। কিং কোহলি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন। শনিবার আইসিসি বিশ্বকাপে মহারণ। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কিন্তু এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই। তিনি বিরাট কোহলি। দুই দলেই রয়েছেন একাধিক মহারথী। কিন্তু মহাতারকা একজনই। কোহলিই ভারতীয় দলের মূল নিউক্লিয়াস।
অনেকেই বলেন পাকিস্তান দলও নাকি ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি সমীহ করেন বিরাট কোহলিকে। ভয় পায় বললেও খুব একটা ভুল হবে না।এর পিছনে রয়েছে পর্যাপ্ত কারণ। আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বার বার জ্বলে উঠেন কিং কোহলি। অত্যন্ত পরিসংখ্যান সেই কথাই বলছে।

চির প্রতিদ্বন্দ্বিদের বিরুদ্ধে বিরাটের ব্যাট হাতে দুর্দান্ত রেকর্ড রয়েছে। পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন বিরাট। সেখানে ৫৫.১৭ গড়ে ৬৬২টি রান করেছেন। তার মধ্যে রয়েছে ৩টি শতরান। একদিনের ক্রিকেটে কোহলির সর্বোচ্চ স্কোর ১৮৩-ও পাকিস্তানের বিপক্ষে। আইসিসি বিশ্বকাপ হোক বা অন্য টুর্নামেন্ট পাকিস্তানের বিরুদ্ধে দারুণ একটি রেকর্ড আছে কোহলির।
আইসিসি টুর্নামেন্টে কোনও একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার নজির রয়েছ কোহলির। সেই দলটির নাম পাকিস্তান। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির টুর্নামেন্টে ৬২৫ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছেন ৫৫৩ রান। তৃতী। স্থানে আছেন এবি ডিভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর রান ৫৪১।

মোট ৩ বার আইসিসি একদিনের বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে কোহলি। ২০১১ মোহালিতে ৯ রান, ২০১৫ অ্যাডিলেডে ১০৭ রান, ২০১৯ ম্যাঞ্চেস্টারের ৭৭ রান করেছিলেন কোহলি। বিশ্বকাপে কোহলির এই পরিসংখ্যান কিন্ত চাপে রাখছে পাকিস্তান দলকে।
ক্রিকেট কেরিয়ারে সচিনের একের পর এক রেকর্ড ভেঙেছেন কোহলি। শনিবারও কোহলির সামনে সুযোগ রয়েছে আইসিসি বিশ্বকাপে সচিনের আরও একটি রেকর্ড ভাঙার।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ম্যাচ খেলে সচিন রান করেছেন ৩১৩। গড় ৭৮.২৫। স্ট্রাইক রেট ৮৩.২৪। ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচেই অর্ধশতরান করেছেন সচিন। সর্বোচ্চ ৯৮ রান। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে ৩টি ম্যাচে বিরাটের রান ১৯৩। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন বিরাট। সর্বোচ্চ ১০৭ রান।গড় ৬৪.৩৩। স্ট্রাইক রেট ৯১.০৩। সচিনকে টপকাতে শনিবার ১২১ রান করতে হবে বিরাটকে।
ফলে মোতেরাতে একাধিক রেকর্ড গড়ার সুযোগ থাকছে কিং কোহলির সামনে।












Click it and Unblock the Notifications