ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট চাইবেন না! বন্ধুদের বার্তা দিলেন বিরাট ও অনুষ্কা, কী করার পরামর্শ?

ICC World Cup 2023: কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ। ৮ অক্টোবর ভারতের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আজ ভারতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা পৌঁছে গেলেন চেন্নাইয়ে।

অস্ট্রেলিয়া দলও চেন্নাইয়ে পৌঁছেছে আজই। ক্যাপ্টেন্স মিটে অংশ নিতে আজ আমেদাবাদে রয়েছেন দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও প্যাট কামিন্স। তারই মধ্যে বন্ধুদের জন্য বিরাট বার্তা দিলেন কোহলি।

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট চাইবেন না! বন্ধুদের বার্তা দিলেন বিরাট ও অনুষ্কা

বিশ্বকাপে ভারতের ম্যাচগুলি নিয়ে টিকিটের হাহাকার। এই পরিস্থিতিতে বিরাট কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, বিশ্বকাপ এগিয়ে আসছে। বিনীতভাবে বন্ধুদের অনুরোধ করছি, বিশ্বকাপ চলাকালীন টিকিটের অনুরোধ না করার জন্য। বাড়ি থেকেই ক্রিকেট উপভোগ করার অনুরোধ জানান কিং কোহলি।

বিরাটের এই ইনস্টাগ্রাম স্টোরির বার্তার সঙ্গে কোহলি-ঘরণী অনুষ্কা শর্মা লিখেছেন, আমি এর সঙ্গে কয়েকটা কথা যোগ করতে চাই। তা হলো, আমার কাছে কেউ সহায়তা চেয়ে অনুরোধ করবেন না, যদি আপনাদের কারও বার্তার প্রেক্ষিতে কোনও উত্তর না পান। এই বোঝাপড়া বজায় রাখার আর্জিও জানিয়েছেন অনুষ্কা।

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট চাইবেন না! বন্ধুদের বার্তা দিলেন বিরাট ও অনুষ্কা

বিরাট কোহলি দেশের মাটিতে ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেলেছিলেন। তার আগে ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। কখনও কিন্তু কোহলিকে সোশ্যাল মিডিয়ায় এমন বার্তা দিতে দেখা যায়নি। সম্ভবত এবারই কেরিয়ারের শেষ বিশ্বকাপ দেশের মাটিতে খেলবেন কোহলি। এরপর ২০২৬ সালে টি ২০ বিশ্বকাপ রয়েছে ভারতে।

ফলে বিরাট নিজেও এবার বিশ্বকাপ জেতাতে ফোকাসড থাকছেন। টিকিটের আবদার তাঁর মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত না ঘটাক, তা সুনিশ্চিত করতেই আগেভাগে মজার ছলে সিরিয়াস বার্তা দিলেন কোহলি। তাঁর এই বার্তা স্পষ্ট করে দেয়, এবারের বিশ্বকাপের টিকিটের জন্য কতটা হাহাকার রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+