ICC World Cup 2023: বিশ্বকাপের পরই ছুটির প্ল্যান রেডি কোহলির, বিরাটের প্রশ্নে বোল্ড অনুষ্কা

ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপে আর কোনও ম্যাচে অনুষ্কাকে মাঠে দেখা যায়নি। তবে দীপাবলির আগে বেঙ্গালুরুতে একসঙ্গে হাজির দুইজনে। টিম হোটেলে দেখা গিয়েছে বিরুষ্কাকে। এরইমধ্যে প্রশ্নোত্তর পর্বে একসঙ্গে ধরা দিলেন ভারতের তারকা জুটি। একটি বেসরকারি সংস্থার সোশ্যাল সাইটের একে অপরকে বেশ কিছু প্রশ্ন করেন বিরাট-অনুষ্কা। কোহলি আবার ছিলেন পুরো পাঞ্জাবি লুকে। মাথায় ছিল পাগড়ী।

এই প্রশ্নোত্তোর পর্ব থেকেই বেশ কিছু অজানা তথ্য বেরিয়ে আসে। সাংবাদিক সম্মেলনে এসে যেমন অকপট থাকেন কোহলি, তেমনই স্ত্রীর প্রশ্নের উত্তরেও স্বপ্রতিভ কোহলি। নিজের প্রিয় ফুটবল ক্লাব থেকে পরবর্তী ছুটির প্ল্যান সবকিছুই অকপটে জানালেন অনুষ্কাকে। তেমনই বিরাট প্রশ্নের মুখোমুখি হলেন বলিউড অভিনেত্রীও।

ICC World Cup 2023

ভিডিও-র শুরুতে অনুষ্কা বিরাটকে প্রশ্ন করেন, তোমার প্রিয় ফুটবল ক্লাব কোনটা? এর উত্তরে কোহলি বলেন, 'বর্তমানে আমার প্রিয় ফুটবল ক্লাব ম্যান সিটি। তারা খুব ভালো ফুটবল খেলছে। রোনাল্ডো প্রিমিয়ার লিগ ছেড়ে দেওয়ার পর থেকেই আমি ম্যান সিটিকে সমর্থন করি।' এরপর ছুটিতে কোথায় বেড়াতে যেতে চাও? এর উত্তরে কোহলি বলেন, 'দক্ষিণ আফ্রিকায় জঙ্গল সাফারি করতে চাই।' এমন উত্তরে শুনে অনুষ্কা বলেন, 'আমাদের মেয়েরও খুব ভালো লাগবে।'

ক্রিকেট কোন বল খেলা সবথেকে কঠিন ইর্য়কার না বাউন্সার? কোহলির মতে, 'আমার কাছে কোনও বলই কঠিন নয়, তবু উত্তর দিতে হল বলব বাউন্সার।' এবার একটু সিনেমার প্রসঙ্গে আসেন বিরাট ঘরণী। স্বামীকে প্রশ্ন করেন বাড়িতে কোন ছবি দেখতে চাও? কোহ‌লি বলেন, পাতিয়ালা হাউস। স্বভাবতই এই উত্তরও বলিউড অভিনেত্রীকেও যথেষ্টই খুশি করে।

রবিবার বা ছুটির দিন কীভাবে কাটাতে চান কোহলি? সেই প্রশ্নও ছিল অনুষ্কার তালিকায়। এর উত্তরে বিরাট উত্তর দেন, 'রবিবার বা যে কোনও ছুটির দিন মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। সেইসঙ্গে কফি খেতে। রঙ করতে এবং মেয়ের সঙ্গে সময় কাটাতে। মেয়ে ঘুমিয়ে পড়লে টিভি দেখতেই ভালো লাগে।'

এরপরই প্রশ্ন করার পালা শুরু হয় বিরাটের। প্রথম প্রশ্নেই অনুষ্কাকে সংকটে ফেলে দেন কোহলি। বিরাটের প্রথম ছিল সিটিআর ধোসা না আইসক্রীম? এর উত্তরে বলি অভিনেত্রী বলেন, 'এই মুর্হূতে আমার পছন্দ মশালা ধোসা।' এরপর কোহলি একটি গানের লাইন শোনান? তারপর প্রশ্ন করেন এটি তোমার কোন ছবির গান? এই উত্তর অবশ্য দিতে পারলে‌ন না অনুষ্কা। বিরাটের প্রশ্নে বোল্ড হন অনুষ্কা।


এরপরই কোহলি ঢুকে পড়েন ক্রিকেটের প্রশ্নে। সাম্প্রতিক কালে তোমার ক্রিকেট ম্যাচ দেখার সেরা স্মৃতি কোনটা? উত্তরে অনুষ্কা বলেন, 'আমার কাছে সব থেকে টাটকা স্মৃতি হল ভারত-পাকিস্তান ম্যাচ।' এর পরের প্রশ্ন ছিল কোথায় বসে সকালে কফি খেতে ভালোবাসো? বারান্দা না সোফা? অনুষ্কার উত্তর সোফা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+