ICC World Cup 2023: শতরানের হ্যাটট্রিকের সামনে রোহিত, শাকিবদের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স কেমন?

বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচের পরিসংখ্যান টিম ইন্ডিয়া এগিয়ে আছে ৩-১ফলে। শুধু দলগত নয় এই ম্যাচে নামার আগে ব্যক্তিগত পরিসংখ্যানও স্বস্তিতে রাখছে টিম ইন্ডিয়াকে। টাইগারদের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট রোহিতের?

বিরাট রোহিত ভারতীয় দলের বর্তমান এবং প্রাক্তন অধিনায়কের বাংলাদেশের বিরুদ্ধে পারফরম্যান্স বেশ চমকপ্রদ। প্রাক্তন ভারত অধিনায়ক কোহলি বাংলাদেশের বিরুদ্ধে মোট ১৫টি ওয়ান ডে ম্যাচে মোট ৮০৭ রান করেছেন। মোট ৬৭.২৫ গড়ে ব্যাটিং গড়েছেন।

ICC World Cup 2023

পুণে বরাবরই পয়মন্ত মাঠ বিরাট কোহলির জন্য। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ব্যাট হাতে ভালোই সাফল্য পেয়ে আসছেন কিং কোহলি। পুণের এই মাঠে বিরাটের ৭টি একদিনের ম্যাচে ঝুলিতে রয়েছে মোট ৪৪৮ রান। ২টো শতরান হাঁকিয়েছেন ও ৬৪ গড়ে ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিরুদ্ধেও এই মাঠে জ্বলে উঠতে চাইবেন বিরাট কোহলি।

চলতি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের খুব কাছে গিয়েও তা পূরণ হয়নি। এমনকি পাকিস্তান ম্যাচেও বড় রান আসেনি কোহলির ব্যাট থেকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে শতরানের প্রত্যাশা্য় গোটা দেশ।

ICC World Cup 2023

বিরাটের পর এবার নজর রাখুন রোহিত শর্মার দিকে।এখনও পর্যন্ত ১৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ৭৬৮ রান করেছেন হিটম্যান। ৫৬.৭৭ গড়ে ব্যাটিং করেছেন হিটম্যান। তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের তিনটি শতরান দুটি এসেছে একটি ২০১৫ বিশ্বকাপ ও একটি ২০১৯ বিশ্বকাপে। এবার কী বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের হ্যাটট্রিকের শতরান করবেন হিটম্যান?

রান সংখ্যার নিরিখে ৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ২১৭ রান ভারত অধিনায়কের ঝুলিতে।আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসও রয়েছে ভারত অধি‌নায়কের।

ICC World Cup 2023

জয়ের হ্যাটট্রিক করা ভারতের বিরুদ্ধে অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামার আগে টাইগারদের শিবিরে চর্চায় শাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। পুণের এমন মেগা ম্যাচে কি আদৌ বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার খেলতে পারবেন? এইাই এখন সবথেকে বড় প্রশ্ন?

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, আগের থেকে অনেকটাই সুস্থ শাকিব। তবে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে শাকিবকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্ক। শেষ মুহূর্ত পর্যন্ত দেখেই দলীয় অধিনায়ককে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+