ICC World Cup 2023:শুধু চার-ছক্কা নয়, খুচরো রান নিয়েও নিজের ফিটনেসের দক্ষতা বোঝাচ্ছেন বিরাট, রইল পরিসংখ্যান
কথায় আছে ফিট তাই হিট। একদিনের বিশ্বকাপে বিরাট কোহলির ক্ষেত্রে এই বাক্যটি মনে হয় সব থেকে ভালো উদাহরণ। চলতি একদিনের একদিনের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নজির গড়ছেন বিরাট কোহলি। প্রথম পাঁচ ম্যাচেই ইতিমধ্যেই একাধিক রেকর্ড যুক্ত হয়েছে কিং কোহলির নামের পাশে। সেইসঙ্গে ফিননেসেও যেন বিপ্লব ঘটিয়েছেন বিরাট।
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩৫৪ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।চলতি বিশ্বকাপে একনও পর্যন্ত ১টি শতরান ছাড়াও ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে একটি ৯৫ রানের ইনিংসও রয়েছে তালিকায়। কিন্তু শুধুমাত্র ৬ বা ৪ মেরেই এই রান করেননি, খুচরো রানও নিয়েছেন। ৩৫ বছর বয়সে তাঁর খুচরো রান নেওয়ার নজিরও যথেষ্ট ইর্ষণীয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে করেছিলেন ৮৫ রান। চিপকের গরমের মধ্যেও সেই ম্যাচে ৪৭ রান শুধু নিয়েছিলেন দৌঁড়ে। সেই ম্যাচে মেরেছিলেন ছয়টি চার। দ্বিতীয় ম্যাচে ৫৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। সেই ম্যাচেও নিয়েছিলেন ২৩টি খুচরো রান।সেই ম্যাচেও ছয়টি চারই মেরেছিলেন।
পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে বড় রান পাননি। ১৬ রানের মধ্যে ৪ রান দৌড়ে নিয়েছিলেন। মেরেছিলেন তিনটি চার। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন বিরাট। ১০৩ রানের সেই ইনিংসে ছিল ৪৫টি শট রান। একইসঙ্গে মেরেছিলেন ৬টি চার ৪টি ছক্কা।

ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছেন বিরাট কোহলি। তাঁর ফিটনেস রহস্য গবেষণার অন্যতম বিষয় হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে মাছ, মাংস খান না বিরাট। নিরামিষ খাবারই থাকে তাঁর ডায়েট চাটে। বিশ্বকাপের সময়ও সেই অভ্যাস পরিবর্তন করেননি প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু নিরামিষ খাবার খেয়েও যে এই লেভেলের ফিটনেস ধরে রাখা যায় তা বোঝাচ্ছেন বিরাট। তবেই না তিনি কিং কোহলি।












Click it and Unblock the Notifications