ICC World Cup 2023: বিরাট-রোহিতদের ম্যাচ দেখতে গিয়ে ফোন হারা‌লেন উর্বশী! সাহায্যে এগিয়ে এল পুলিশ

শনিবার ভারত পাকিস্তান ম্যাচ উপলক্ষ্যে নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছি‌ল নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। এই ম্যাচে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহএকাধিক ভিভিআইপি। ফলে নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখেনি আহমেদাবাদ পুলিশ। কিন্তু বজ্র আটুঁনি কি ফস্কা গেড়ো হয়ে গেল। ম্যাচ দেখতে গিয়ে দামি ফো‌ন হারালেন অভিনেত্রী উর্বশী রাওতেলা।

ম্যাচের পরের রবিবার সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছেন সিনে তারকা। উর্বশী তাঁর পোস্টে লেখেন, 'আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পায়, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করুন!

ICC World Cup 2023:Urvashi Rautela

উর্বশীর এই পোস্টের পরই দ্রুত আসরে নামে পুলিশ। ইতিমধ্যেই উর্বশীর পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে আহমেদাবাদ পুলিশ। তাঁদের তরফে কমেন্টে লেখা হয়েছে, 'মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারে জানান।'

কিন্তু অনেকে বিষয়টিকে খুব একটা সিরিয়াসলি নিতে নারাজ। অনেকেই মনে করছেন এটা প্রচারের কৌশল। শনিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ দেখতে ক্রিকেটের পাশাপাশি সিনে দুনিয়ার অনেক তারকাও উপস্থিত হয়েছিলেন। তাদের একজন উর্বশী। স্টেডিয়াম থেকে আনন্দ-উচ্ছ্বাসে বিভিন্ন ছবি-ভিডিও শেয়ারও করেছিলেন তিনি।


উর্বশীর ফোন হারানোর পোস্টে কমেন্ট বক্সে অভিনেত্রী আথিয়া শেঠিকে ট্যাগ করেছেন আরও অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর। কেননা আথিয়ার স্বামী কেএল রাহুল ভারতীয় দলের দলের ক্রিকেটার।
ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়েও নানা আলোচনা-পর্যালোচনা হয়।

বছর দেড়েক ধরেই ঋষভ পন্থের প্রেমে উর্বশী রাওতেলার হাবুডুবু খাওয়ার কথা শোনা গিয়েছিল। কখনও ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন তো কখনও বা আবার স্টাইল স্টেটমেন্টের জন্য। প্রেমের জল্পনায় পন্থ সাফ না করে দেওয়ার পর পাকিস্তানী ক্রিকেটার নাসিম শাহকে মনে ধরার কথাও ফলাও করে বলেছিলেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+