ICC World Cup 2023: বিশ্বকাপের ট্রফি আকাশে! কোন দিন কোন দেশ ঘুরবে? জেনে নিন বিস্তারিত
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি কাল ঘোষণা করা হবে মুম্বইয়ে। তার আগে ট্রফি ট্যুর নিয়ে চমক দিল আইসিসি। ট্রফি ট্যুরের ঘোষণা করা হলো বিশ্বকাপের ট্রফিকে আকাশে রেখে।
ভূপৃষ্ঠ থেকে ১২০,০০০ ফুট উচ্চতায় রাখা বিশ্বকাপের ট্রফির ছবি পোস্ট করে ট্রফি ট্যুরের বিস্তারিত তথ্য জানিয়েছে আইসিসি। অক্টোবরের ৫ তারিখ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আমেদাবাদে। তার আগে বিভিন্ন দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি।

স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনে ট্রফিটিকে রেখে ৪কে ক্যামেরা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে। এভাবে ট্রফি ট্যুরের ঘোষণা এই প্রথম। কাল থেকেই শুরু হয়ে যাবে ট্রফি ট্যুর। বিশ্বের ১৮টি দেশে নিয়ে যাওয়া হবে। যে ট্রফি জেতার জন্য ১০টি দল লড়াই চালাবে, তা স্বচক্ষে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
২০১৯ সালের পর ফের ট্রফি ট্যুর ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যে তুঙ্গে থাকবে সে বিষয়ে নিশ্চিত আইসিসি ও বিসিসিআই কর্তারা। এই ট্রফিটি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেখানোর পাশাপাশি সাধারণ ক্রিকেটপ্রেমীদের দেখার সুযোগ করে দেওয়া হবে। নিয়ে যাওয়া হবে বিশ্বের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে। ক্রিকেট ডেভেলপমেন্ট কর্মসূচিও থাকবে ট্রফি ট্যুরের সঙ্গে।

২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর। ১৫ ও ১৬ জুলাই বিশ্বকাপের ট্রফি থাকবে নিউজিল্যান্ডে। ১৭ ও ১৮ জুলাই অস্চ্রেলিয়ায়, ১৯ থেকে ২১ জুলাই পাপুয়া নিউ গিনিতে। এরপর ২২ থেকে ২৪ জুলাই ফের ট্রফি ট্যুর হবে ভারতে। ২৫ থেকে ২৭ জুলাই ট্রফি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
An out-of-this-world moment for the cricketing world as the #CWC23 trophy unveiled in space. Marks a milestone of being one of the first official sporting trophies to be sent to space. Indeed a galactic start for the ICC Men's Cricket World Cup Trophy Tour in India. @BCCI @ICC… pic.twitter.com/wNZU6ByRI5
— Jay Shah (@JayShah) June 26, 2023
জুলাইয়ের ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি থাকবে ওয়েস্ট ইন্ডিজে। ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত পাকিস্তানে, ৫ ও ৬ অগাস্ট শ্রীলঙ্কায়, ৭ থেকে ৯ অগাস্ট বাংলাদেশে, ১০ ও ১১ অগাস্ট কুয়েতে, ১২ ও ১৩ অগাস্ট বাহরিনে থাকবে ট্রফি। ১৪ ও ১৫ অগাস্ট ট্রফি থাকবে ভারতে।

১৬ থেকে ১৮ অগাস্ট ইতালি, ১৯ ও ২০ অগাস্ট ফ্রান্স, ২১ থেকে ২৪ অগাস্ট ইংল্যান্ড, ২৫ ও ২৬ অগাস্ট মালয়েশিয়া, ২৭ ও ২৮ অগাস্ট উগান্ডা, ২৯ ও ৩০ অগাস্ট নাইজেরিয়ায় হবে ট্রফি ট্যুর। ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর ট্রফি থাকবে দক্ষিণ আফ্রিকায়। তারপর ৪ সেপ্টেম্বর পৌঁছবে ভারতে।
The #CWC23 Trophy in space 🌠🤩
— ICC (@ICC) June 26, 2023
The ICC Men's Cricket World Cup 2023 Trophy Tour is HERE 👉 https://t.co/UiuH0XAg1J pic.twitter.com/48tMi6cuHh
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফিটি আকাশ থেকে নামানোর ক্ষেত্রেও চমক দিতে তৈরি আইসিসি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications