ICC CWC 2023: অস্ট্রেলিয়ার মাথাব্যথা হেডকে নিয়েই! কামিন্সরা চেন্নাইয়ে, অ্যাডিলেডে কেন বসে তারকা ওপেনার?

ICC World Cup 2023: বিশ্বকাপ অভিযান শুরু করলেও অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ার। এমনকী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষিত হলেও প্রথম দুটি ম্যাচে ১৪ জনকে নিয়েই চলতে হচ্ছে প্যাট কামিন্সদের।

আজ টস জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্পষ্ট করলেন, বিশ্বকাপের দলে থাকা ওপেনার ট্রাভিস হেড এখনও বসে অস্ট্রেলিয়াতেই। ফলে হেডই এখন অজিদের মাথাব্যথার বড় কারণ।

ICC CWC 2023: অস্ট্রেলিয়ার মাথাব্যথা হেডকে নিয়েই!

ট্রাভিস হেড বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারেন। বিষয়টি স্পষ্ট হতে পারে ১২ অক্টোবর। সেদিনই লখনউয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত ১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া হেরেছিল ১৬৪ রানে। সেই ম্যাচ জিতে সিরিজ ২-২ করে প্রোটিয়ারা, পরে সিরিজও জেতে।

কিন্তু ওই ম্যাচই অজিদের চিন্তা বাড়ায়। ট্রাভিস হেড ওপেন করতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। জেরাল্ড কোয়েটজির একটি বল তাঁর হাতে লাগে। ১১ বলে ১৭ রান করা হেডকে এরপর মাঠ ছাড়তে হয়েছিল। ফ্র্যাকচার ধরা পড়ে। সেই চোট কতটা সেরেছে তা ১২ তারিখ যাচাই করবে অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম।

ICC CWC 2023: অস্ট্রেলিয়ার মাথাব্যথা হেডকে নিয়েই!

সে কারণেই আজ যখন অস্ট্রেলিয়া চিপকে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে তখন অ্যাডিলেডে রয়েছেন বিশ্বকাপের দলে থাকা তারকা ওপেনার হেড। মেডিক্যাল টিম সব দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে আদৌ হেড বিশ্বকাপে খেলতে পারবেন, নাকি পারবেন না। যদি পারেন তবে কবে থেকে পারবেন, সেটাও ১২ তারিখের আগে ঠিক হবে না।

ট্রাভিস হেড ২০১৬ সালে ওডিআই অভিষেকের পর থেকে ৫৮টি ম্যাচের ৫৫ ইনিংসে ২০৬৪ রান করেছেন। তিনটি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। ২০১৭ সালে ভারত সফরে এসে চেন্নাইয়ে ৫, কলকাতায় ৩৯, ইন্দোরে ৪, বেঙ্গালুরুতে ২৯ ও নাগপুরে ৪২ রান করেছিলেন। গত মার্চে ভারত সফরে এসেছিলেন।

মুম্বইয়ে ৫, বিশাখাপত্তনমে অপরাজিত ৫১ ও চেন্নাইয়ে ৩৩ করেছিলেন। ওই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। হেড বিশ্বকাপ থেকে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে অজিরা। অলরাউন্ডার মার্কাস স্টইনিসেরও হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তিনিও পুরো ফিট নন। ফলে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা থাকা স্টইনিসকে আজকের ম্যাচে পায়নি অজিরা।

শন অ্যাবট ও জশ ইনগ্লিসও আজ প্রথম একাদশে সুযোগ পাননি। এদিকে, অস্ট্রেলিয়ার স্কোর ৯ ওভারে ১ উইকেটে ৩৬। ওপেন করতে নেমে মিচেল মার্শ ০ রানে জসপ্রীত বুমরাহর শিকার হয়েছেন। ২.২ ওভারে ৫ রানে ওপেনিং জুটি ভাঙে। তারপর থেকে দলকে টানছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+