ICC World Cup 2023: ব্র্যান্ডিং-প্রচার কিছুই নেই, বোধনের আগে জৌলুসহীন কলকাতায় ক্রিকেট উৎসব

শুক্রবার দুর্গা কার্নিভালের মধ্য দিয়ে শারদীয়া উৎসবের সমাপ্তি হল কলকাতায়। তবে এক উৎসবের সমাপ্তির পরের দিনই ক্রিকেট উৎসবের সূচনা তিলোত্তমায়। বাকি নয়টি ভেন্যুতেই বেশ কয়েকটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। একমাত্র ব্যাতিক্রম ইডেন। শনিবার একদিনের বিশ্বকাপের বোধন হতে চলেছে মহানগরীতে। কলকাতায় দুর্গোৎসব যতটা জমকালো ছিল ক্রিকেট উৎসব ততটাই সাদামাটা।

এমনিতেই শনিবারের ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের।ফলেও দর্শকদের মধ্যে উৎসাহ কম। তারমধ্যে আয়োজ‌নের ক্ষেত্রে খুব একটা চমক দেখাতে পারছে‌ না সিএবি। অতীতে জগমোহন ডালমিয়া বা সৌরভ গঙ্গোপাধ্যায়দের আমলে বিশ্বকাপ, আইসিসি ইভেন্টের ম্যাচ থাকলে মহারাজকীয় ভাবেই তা আয়োজন হত। বর্তমান কর্তাদের আমলে চমক কম বিতর্ক বেশি।

ICC World Cup 2023

সদস্যরা টিকিট না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। বিগত কয়েকদিনের মতোই ম্যাচের আগের দিনও সিএবিতে সমর্থকদের ক্ষোভ-বিক্ষোভ জারি থাকল। সদস্যপদ থাকার পরও টিকিট না পেয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বহু সদস্য। সিএবির ১১ হাজার সদস্য থাকলেও টিকিট বরাদ্দ হয়েছে মাত্র ৩ হাজার।

শহরে বিশ্বকাপের মতো ইভেন্ট হচ্ছে। অথচ তার না আছে ব্র্যান্ডিং না আছে প্রচার। গড়িয়াহাট মোড় বা রুবি বাদ দিন, ইডেন থেকে কয়েকহাত ধরে ধর্মতলার মোড়েও ব্র্যান্ডিং চোখে পড়ছে না। এমনকি গোষ্ঠ পাল সরণীতে পু‌লিশের ব্যারিকেড না থাকলে মনেই হবে না ঐতিহ্যের ইডেনে কোনও বিশ্বকাপের ম্যাচ হচ্ছে।

ICC World Cup 2023

অতীতে বিশ্বকাপের ম্যাচ এমনকি গোলাপী বলের টেস্টের সময়ও গোটা শহর জুড়ে চলেছি‌ল প্রচার ও ব্র্যান্ডিং। কিন্তু এবার তার কোনও আয়োজন‌ নেই। কলকাতায় বিশ্বকাপের মতো ইভেন্ট হচ্ছে তাও সেটা জৌলুসহীন ভাবে! ভাবাই যায় না। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে। বোধনের আগেই ঘটেছে বিপর্যয়। বৃহস্পতিবার ক্রেনের ধাক্কায় ইডেনের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। শুক্রবার কোনও ক্রমে মানরক্ষা করে সেই ভাঙা অংশ মেরামত করল সিএবি।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অবশ্য বলছেন, 'সবাই সন্তুষ্ট। আমরা ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। পর পর ম্যাচ আছে বাংলাদেশ দলের। আমরা আশা করি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভালোভাবে ম্যাচ উপভোগ করতে পারবেন।'

ICC World Cup 2023

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত । আমরা মাত্র চার মাসে এই কাজ করেছি। আমরা আশা করিনি এটি এত ভাল হবে। আমি গর্বিত বোধ করছি যে আমরা এত ভালোভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি।’

বিশ্বকাপের আসরে বিশেষ স্মারক সিএবির। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস রয়েছে বিশেষ এই স্মারকে। বিশ্বকাপে কলকাতায় খেলতে আসা প্রত্যেক দলকেই এই ইডেন স্মারক দেবে সিএবি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয়েছে এই স্মারক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+