Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের থিম সং প্রকাশ কাল, 'দিল জশন বোলে'-তে রণবীরের সঙ্গে চাহাল-পত্নী?

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের থিম সং প্রকাশিত হচ্ছে কাল। আইসিসি আজ জানিয়েছে, কাল বেলা ১২টায় বিশ্বকাপের থিম সং প্রকাশিত হবে। থিম সংয়ের সুর করেছেন প্রীতম।

২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম দিল জশন বোলে।

ICC World Cup 2023: বিশ্বকাপের থিম সং প্রকাশ কাল

বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। সেই অনুষ্ঠানেও নিশ্চিতভাবেই থাকবে চমক।

ICC World Cup 2023: বিশ্বকাপের থিম সং প্রকাশ কাল

গত বছরের আইপিএলের ফাইনালে ২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই পারফর্ম করেছিলেন রণবীর সিং। বলিউডের এই তারকাকে এবার মুখ করা হয়েছে আইসিসির থিম সংয়েও। যার নাম "দিল জশন সে বোলে"। এবারের বিশ্বকাপের আয়োজক বিসিসিআই। এই পরিস্থিতিতে হিন্দি ভাষার অন্য় ভাষাতেও থিম সং প্রকাশিত হয় কিনা সেটাই দেখার।

২০১১ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সে কারণে থিম সং প্রকাশিত হয়েছিল তিনটি ভাষায়। হিন্দিতে 'দে ঘুমাকে' (De Gumaa Ke), বাংলায় 'মার ঘুরিয়ে' (Mar Ghuriye) ও সিংহলি ভাষায় 'সিংহা উড়ানে' (Sinha Udane)। হিন্দি গানে সুরারোপ করেছিলেন শংকর-এহসান-লয়। গেয়েছিলেন শঙ্কর মহাদেবন ও দিব্য কুমার।

বাংলায় বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গেয়েছিলেন রাঘব চট্টোপাধ্যায় এবং সিংহলিতে রানিদু লঙ্কাগে। এগারোর বিশ্বকাপের থিম সংয়ের রচয়িতা ছিলেন মনোজ যাদব। এবারের বিশ্বকাপের থিম সংয়ে সুর দিয়েছেন প্রীতম। থিম সং প্রকাশের যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতে রণবীর সিংয়ের ছবি রয়েছে। রণবীরের সঙ্গে যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও থিম সংয়ের ভিডিওটিতে দেখা যাবে বলে চর্চা তুঙ্গে।

(ছবি- পিটিআই ও ধনশ্রী ভার্মার ইনস্টাগ্রাম)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+