Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: প্রথম শতরানের সঙ্গে কী সম্পর্ক চ্যাম্পিয়নশিপের? অঙ্ক মিললে রোহিতরা কি পারবেন কাপ জিততে?

আইসিসি বিশ্বকাপ মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। যে কোনও বড় টুর্নামে‌ন্টের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান। আবার অবাক করা কিছু ঘটনা ঘটে, যা সাধারণ বিচার বুদ্ধিতে অসম্ভব বলেই মনে হয়। কাকতালীয় হলেও সেই ঘটনা অনেক সময়ই মিলে যায়।

সবকিছুর মতোই ক্রিকেটও একটা বিজ্ঞাণ, যেখানে জয়ের জন্য রণকৌশল, ফিটনেস, ভালো পারফরম্যান্স জরুরি। কিন্তু সবকিছুর উর্ধ্বে জড়িয়ে থাকে মানুষের আবেগ। সেই আবেগে মিশে থাকে সংস্কারও।
২০১১ সাল থেকে বিশ্বকাপে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। আয়োজক দেশই চ্যাম্পিয়ন হচ্ছে। ২০১১ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৫ সালে আয়োজক অস্ট্রেলিয়াই হয় চ্যাম্পিয়ন আবার ২০১৯ সালে ঘরের মাঠে প্রথমবার একদিনের বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ডও।

ICC World Cup 2023

মহেন্দ্র সিং ধোনির পর এবার কী রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিশ্বকাপ মানে শুধু ম্যাচে জয় পরাজয় নয়। মেগা এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে নানান পরিসংখ্যান, রেকর্ড সঙ্গে সংস্কারও। ২০১১, ১০১৫, ২০১৯ বিশ্বকাপে প্রথম শতরান যে দলের ক্রিকেটার করেছিলেন, সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে। অবাক করা হলেও এমনই ঘটনা ঘটেছে

২০১১ সালে বিশ্বকাপে প্রথম শতরান করেন বীরেন্দ্র শেহওয়াগ। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের বীরেন্দ্র শেহওয়াগ। ১৭৫ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছিলেন বীরু। সেই ম্যাচে ৮৭ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত।শেহওয়াগ ১৭৫ এবং কোহলি ১০০ রান করেন। ভারতের ৩৭০ রানের জবাবে ২৮৩ রানেই আটকে যায় বাংলাদেশ। ২০১১ সালে চ্যাম্পি‌য়নও হয়েছিল ভারত।

ICC World Cup 2023

২০১৫ সালে একদিনের বিশ্বকাপে ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে তথা টুর্নামেন্টে প্রথম শতরান করেছিলেন অ্যারন ফিঞ্চ। ২০১৫ সালে চ্যাম্পিয়ন দেশের নাম অস্ট্রেলিয়া।
এবার নজর রাখা যাক ২০১৯ সালের দিকে। চার বছর আগে একদিনের বিশ্বকাপে প্রথম শতরান করেছি‌লেন ইংল্যান্ডের জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১০৭ রা‌নের দুরন্ত ইনিংস খেলেন রুট। কাকতালীয় হলেও প্রথম শতরানকারী যে দলের প্রতিনিধি ছিলেন সেই দলই চ্যাম্পিয়ন হয়। ২০১৯ সালে চ্যাম্পিয়ন দেশের নাম ইংল্যান্ড।

২০২৩ সালে প্রথম শতরান করেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন কিউয়ি তারকা। এবার টুর্নামেন্টেপ উদ্বোধনী ম্যাচে মাঠে নামেনি ভারত। ফলে প্রথম সেঞ্চুরিয়ানও নেই ভারতের থেকে। বিগত তিনবারের পরিসংখ্যান মিলে গেলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তা সুখের হবে না।

ICC World Cup 2023

প্রতীক্ষা পর্বের অবসান হয়ে শুরু হয়ে গিয়েছে আইসিসি বিশ্বকাপ। ইতিমধ্যেই ভারতীয় দল তিনটি ম্যাচও খেলে ফেলেছে। ২০১১ সালের পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত। ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিও করেছে রোহিত ব্রিগেড।বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ। বৃহস্পতিবার পুণেতে টাইগারদের মুখোমুখি হবে ভরাতীয় দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে রোহিত ব্রিগেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+