ICC World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বিপাকে বাবররা, ভাইরাল ফিভারের হানা পাক শিবিরে

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে বাবর আজমদের। আগামী শুক্রবার অস্ট্রে‌লিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে নামার আগে আরও বেকায়দায় পাকিস্তা‌ন দল। পাক দলের বেশ কয়েকজন ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন।

আগামী ২০ তারিখ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান দল। কিন্তু এই কঠিন ম্যাচে মাঠে নামার আগে স্বস্তিতে নেই পাকিস্তান দল। ভাইরাল ফিভার হানা দিয়েছে পাক দলের শিবিরে। একাধিক ক্রিকেটার যেমন আক্রান্ত হয়েছেন তেমনই বেশ কয়েকজনের মধ্যে উপসর্গও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অনুশীলন বাতি‌ল করে দিয়েছে পাকিস্তান দল।

ICC World Cup 2023

পাকিস্তান টিম সূত্রের খবর, আহমেদাবাদ থেকে বেঙ্গালুরু আসার পরই বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন, ভাইরাল ফিভারে আক্রান্ত হন। কোনও রকম ঝুঁকি না নিয়েই তাঁদের করোনা পরীক্ষা করা হয়। যদিও মঙ্গলবার সন্ধ্যায় স্বস্তির খবর ফকর জামান এবং উসামা মীর জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর আগে হাঁটুর চোটের সমস্যাতেও পড়েছিলেন ফকর জামা‌ন। এমনকি জ্বর থেকে অনেকটাই সুস্থ মীর।

ওপেনার আব্দুল্লাহ শাফিকিও জ্বরে আক্রান্ত হয়েছে‌ন, হালকা উপসর্গ আছেন পেসার শাহিন শাহ আফ্রিদির। এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি না নিয়ে দলের অনুশীলন বাতি‌ল করে দেওয়া হয়েছে, হোটেলেই বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা।

ভারতের বিরুদ্ধে হারের পরই সমালোচনার মুখে পড়েছেন বাবর আজমরা। পাক দলের বর্তমান ক্রিকেটারদের ফিটনেস নিয়েই প্রশ্ন তুলেছে‌ন প্রাক্তনীরা। ওয়াসিম আক্রম জানিিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটারদের কোনও ফিটনেস টেস্টই হয় না।

ICC World Cup 2023

এবার শাহিনকে কাঠগড়ায় তুললেন তাঁরই দেশের আরও এক পাক প্রাক্তন ক্রিকেটার। ওয়াকার ইউনিস মনে করেন, শাহিনের ফিটনেস সমস্যা রয়েছে।ওয়াকার ইউনিস বলেন, 'আমার মনে হয় শাহিনের ফিটনেস সমস্যা রয়েছে। তাই হয়তো চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না। ওর বোলিংয়ে কিছু একটা অভাব আছে। কোনও বোলার একই জিনিস বারবার করলে, ব্যাটসম্যানরাও তৈরি থাকে।'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+