ICC World Cup 2023:ইডেনে ম্যাচের আগে শাকিব রহস্য, বিতর্কের মধ্যেই অধিনায়ককে নিয়ে বড় বার্তা দিলেন তাসকিন
শনিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলই পয়েন্ট টেবলের তলানিতে রয়েছে। বড় কোনও অঘটন ছাড়া বাংলাদেশে বা নেদারল্যান্ডস উভয় দলেরই শেষ চারে পা রাখা কঠিন। ৫ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সম সংখ্যক পয়েন্ট থাকলেও সবার শেষে রয়েছে ডাচরা।
আপাত উত্তাপহীন এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই। তিনি শাকিব আল হাসান। নেদারল্যান্ডস ম্যাচের আগে শাকিব রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে। কমলা বাহিনির বিরুদ্ধে কী খেলবেন বাংলাদেশের দলনেতা? চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই দেশে ফিরে যান, যা নিয়েও তৈরি হয়েছিল একাধিক বিতর্ক।

বিশ্বকাপের মাঝে দেশে ফিরে গিয়েছিলেন শাকিব। তাঁর শুক্রবার ভারতে আসার কথা ছিল। কিন্তু এক দিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শাকিব গিয়েছিলেন তাঁর ব্যক্তিগত কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। কিন্তু মীরপুরের স্টেডিয়াম থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে সমর্থকরা বিক্ষোভ দেখান।
বাংলাদেশের ক্রিকেট আইকন দেশের মধ্যেই বিক্ষোভের মুখে যেভাবে পড়লেন তা এক কথায় নজিরবিহনী।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগের দিন শাকিবকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও।

তাঁর কথায়, ''শাকিবের দেশে যাওয়ার কোনও প্রভাব দলের উপর পড়বে না। পর্যাপ্ত সময় হাতে নিয়েই ফিরে এসেছেন। শাকিবের পাশে দলের সবাই রয়েছেন। ক্রিকেটীয় কারণেই শাকিব ঢাকায় গিয়েছিলেন। শাকিব প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছেন না। তাই নির্দিষ্ট কিছু অনুশীলনের জন্য দেশে গিয়েছিল। হয়তো তাতে আমাদের দলের লাভ হবে। ওর এই উদ্যোগ খুবই ভালো।''
হালকা চোট রয়েছে তাসকিন আহমেদেরও। কিন্তু মনের জোর সঙ্গী করেই এই ম্যাচে মাঠে নামতে চান তাসকিন। এই ম্যাচে কোনও রকম অঘটন ঘটলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications